নেপালে নিখোঁজ মুকুল রায়ের বৌমা, শুভ্রাংশুর বাড়িতে গেলেন ঋতব্রত-র তৃণমূল, দেখুন কী বলছেন

নেপালে নিখোঁজ মুকুল রায়ের বৌমা, শুভ্রাংশুর বাড়িতে গেলেন ঋতব্রত-র তৃণমূল, দেখুন কী বলছেন

Published : Aug 30, 2026, 11:06 PM IST

যত সময় যাচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। নেপালের ভয়াবহ বন্যার পর এখনও নিখোঁজ স্ত্রীর খোঁজে অধীর অপেক্ষায় শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক নেতা।

যত সময় যাচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। নেপালের ভয়াবহ বন্যার পর এখনও নিখোঁজ স্ত্রীর খোঁজে অধীর অপেক্ষায় শুভ্রাংশু রায়। শনিবারও তাঁর স্ত্রীর কোনও সন্ধান মেলেনি। দীর্ঘ অপেক্ষা আর দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শুভ্রাংশু ও তাঁর পরিবার। শনিবার শুভ্রাংশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক নেতা। তাঁদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ড. শান্তনু সেন-সহ অন্যান্যরা। নিখোঁজ স্ত্রীর দ্রুত সন্ধান মিলুক, এই আশাতেই দিন গুনছেন শুভ্রাংশু। গভীর উদ্বেগ ও মানসিক চাপের এই সময়ে শুভ্রাংশু ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতারা। নেপালের বন্যায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজ নিয়ে পরিস্থিতির দিকে নজর রয়েছে।

08:10Jadavpur University Row: 'তৃণমূলকে গণতান্ত্রিকভাবে খতম করে, বামেদের...', বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
03:39Nepal Flood Viral News: অলৌকিক নাকি অসাধারণ ইঞ্জিনিয়ারিং? নেপালের বন্যায় অক্ষত বাড়ির নেপথ্যে কী রহস্য
07:15Nepal Flood Viral Video: ধ্বংসযজ্ঞের ঠিক আগে! মোবাইল ক্যামেরায় বন্দি নেপালের সেই ভয়ঙ্কর মুহূর্ত
07:27নেপালে নিখোঁজ 'চলো যাই'য়ের ৩২ জন, কী বললেন প্রজেক্ট হেড যশোজিৎ বসু?
08:05Nepal Flood Latest Update: 'আর বাঁচব না ভেবেছিলাম!' ঘুরতে গিয়ে কীভাবে প্রাণে বেঁচে ফিরলেন বসিরহাটের দম্পতি
04:51Philippines Flood: বছরের সবচেয়ে বড় বন্যা! ফিলিপিন্সে জলের তলায় বিস্তীর্ণ এলাকা, বিপদে ৮১ লক্ষ মানুষ
06:22Saugata Roy: ওসব উগ্র হিন্দুবাদ, CM শুভেন্দুকে তীব্র কটাক্ষ সৌগতর
05:25তারাপীঠ মন্দিরে চোখ বন্ধ করে আরতি CM শুভেন্দুর, ঠাকুরের কাছে কী চাইলেন
03:48বিলীন হয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভিডিওতে দেখা গেল নেপালের বন্যার ভয়াবহতা
Read more