নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে আগামী ৬ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ এই দিন বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট গণনা হবে ৯ অক্টোবর।
ফের একদিন অতিরিক্ত ছুটি। পুজোর আগেই অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্যবাসী। বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ ও অফিস। আগামী ৬ অক্টোবর ছুটির ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। প্রকাশ্যে এল ছুটির বিজ্ঞপ্তি।
25
সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে নন্দীগ্রাম এবং রেজিনগর, এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। সেই কারণেই এই দিনটিতে এই দুই বিধানসভার অন্তর্গত সমস্ত সরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ থাকতে চলেছে।
35
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বর্তমানে মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন। নন্দীগ্রাম তাঁর নিজের কেন্দ্র। অপরদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানাতেই ভবানীপুর থেকে তাকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি।
সে যাই হোক, সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর।
55
সে কারণে ৬ তারিখ ছুটি। পুজোরআগেই বাংলায় অতিরিক্ত ছুটি, বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৬ তারিখ। আর সেই কারণেই থাকবে ছুটি। এই দিনটিতে দুই বিধানসভা কেন্দ্রে অন্তর্গত সমস্ত স্কুল-কলেজ-অফিস বন্ধ থাকবে। অতিরিক্ত ছুটি পেতে চলেছেন সাধারণ মানুষ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.