নরেন্দ্র মোদীর বাড়িতেই ১৫০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিধানসভা ভোটে জোর প্রস্তুতি গেরুয়া শিবিরে

Published : Mar 12, 2026, 09:55 PM IST
Narendra Modi  residence BJP finalises 150 candidates names  for West Bengal Assembly elections 2026

সংক্ষিপ্ত

BJP Candidate list: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে নিজের বাসভবনেই বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরাও। সূত্রের খবর বৈঠকে ১৫০টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ভাগ্য নির্ধারণ হয়ে গেলে রাজ্যের ১৫০ জন বিজেপি প্রার্থীর ভাগ্য। আগামী বিধানসভা নির্বাচন এই ১৫০ জন প্রার্থী হচ্ছেনই। বাকি প্রার্থীদের নাম খুব দ্রুত চূড়ান্ত করা হবে বলেও গেরুয়া শিবির সূত্রের খবর। এই মুহূর্তে রাজ্যে ৬৫ জন বিজেপি বিধায়ক রয়েছে। তাদের মধ্যে কত জনকে আবারও বিজেপি ভোটে দাঁড় করাতে চায় তা ঠিক হয়েছে।

মোদীর বাসভবনে বৈঠক

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে নিজের বাসভবনেই বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরাও। সূত্রের খবর বৈঠকে ১৫০টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বিজেপি সূত্রের খবর বর্তমান বিধায়কদের অধিকাংশই এবার আবার টিকিট পাচ্ছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। বাকিদের নামও দ্রুত চূড়ান্ত করা হবে। তবে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাংশ ও দার্জিলিং পাহাড়ের তিনটি আসন ছাড়া রাজ্যের অধিকাংশ জেলার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির জাতীয় নেতারা রাজ্যের নেতাদের মতামতকেই গুরুত্ব দিয়েছেন।

প্রার্থী বাছাই পদ্ধতি

বিজেপি সূত্রের খবর এবার রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য তিন জন করে প্রার্থীর নাম বাছা হয়েছিল। এই বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা ও কর্মীদেরই। সেই তালিকা হাতে নিয়েই ২৬ ফেব্রুয়ারি বিজেপি একটি বৈঠক করেছিল। সেখানেই চূড়ান্ত করা হয়েছিল প্রার্থীদের নাম। সেই নামের তালিকা নিয়েই রাজ্যের নেতারা দিল্লিতে গিয়েছিল। বুধ আর বৃহস্পতিবার- দুই দিন ধরেই টানা আলোচনা আর পর্যালোচনা হয় জাতীয় নেতাদের সঙ্গে। দীর্ঘ কাটাছেঁড়ার পরেই প্রার্থীবাছাই করা হয়।

তিন ঘণ্টা বৈঠক

প্রধানমন্ত্রী নিবাসের বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ঢোন্ড। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মনোজ টিগ্গাও। তাঁর প্রায় ঘণ্টা তিনেক প্রধানমন্ত্রী আবাসে ছিলেন। তবে বৈঠক থেকে বেরিয়ে এসে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর বর্তমান বিধায়কদের ৮০-৯০ শতাংশই টিকিট পাচ্ছেন। বাকি ১০-১৫ শতাংশ বিধায়ককে টিকিট দেওয়া হবে না। কয়েক জন নতুন মুখকেও প্রার্থী করাহতে পারে বলে সূত্রের খবর। বিজেপির পুরনো কয়েক জন নেতাকেও এবার প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। 

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Nandigram News: শুভেন্দু গড়ে তৃণমূলে ফের ভাঙন! মোদীর পাশে দাঁড়ালেন ৮টি পরিবার
TMC Candidate List: এক পরিবার থেকে কতজনকে টিকিট? তৃণমূলের প্রার্থী বাছাইয়ে যে অলিখিত পাঁচ নিয়ম থাকছে