NCPI News: তৃণমূূল সাংসদদের নিয়ে চর্চায় 'এনসিপি', বঙ্গ রাজনীতিতে কীভাবে উৎপত্তি এই দলের?

Published : Jun 15, 2026, 02:36 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

NCPI Latest Update News: তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা কী এবার যোগ দিচ্ছেন এনসিপিতে? কীভাবে জন্ম নয়া এই রাজনৈতিক দলের? রাজ্য-রাজনীতিতে তোলপাড় করা এই দলের অতীত ইতিহাস জানেন? রইল বিস্তারিত প্রতিবেদন।।

NCPI Latest Update News: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হাওড়ার সাঁকরাইলে আত্মপ্রকাশ এনসিপিআই দলের। রাজ্যের রাজনৈতিক মহলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ সাংসদ এই দলে যোগদান করতে চলেছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই-এর কার্যালয়কে ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

কীভাবে বঙ্গ রাজনীতিতে উৎপত্তি এনসিপিআই দলের?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকেই এনসিপিআই-এর নাম রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনায় আসে। দাবি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রায় ২০ জন বিক্ষুব্ধ সাংসদ এই দলে যোগ দিতে পারেন।

 

 

জানা গিয়েছে, ত্রিপুরায় আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাঁকরাইলের হাটগাছা এলাকার বাসিন্দা শিউলি কুণ্ড। স্থানীয়দের বক্তব্য, পেশায় আইনজীবী শিউলি কুণ্ড দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন এবং তাঁর স্বামী উত্তীয় কুণ্ডও সেই কাজে সহযোগিতা করতেন।

এলাকাবাসীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার পর প্রথমবার তাঁরা এই রাজনৈতিক দলের নাম জানতে পারেন। তবে এরপর লোকসভা নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি।

রবিবার সন্ধ্যার পর দলটিকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়তেই হাটগাছার কার্যালয়ের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। তবে অফিসে গিয়ে ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায়নি। একই সঙ্গে শিউলি কুণ্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গিয়েছে।

পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।এখন রাজনৈতিক মহলের নজর আগামী কয়েক দিনের দিকে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা আদৌ এনসিপিআই-তে যোগ দেন কি না, এবং সেই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ছবি বা ঘোষণা সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

TMC Vs NCPI: তৃণমূলের ২০ সাংসদের NCPI-তে যোগদানের খবরই জানতেন না সম্পাদক, তারপর কী বললেন
Anubrata Mondal: 'আপত্তি নেই', অনুব্রত মণ্ডল কি এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরবেন?