
Northbengal News: এ যেন দুয়ারে কাঞ্চনজঙ্ঘা! হ্যাঁ একদম ঠিকই পড়েছেন ঘরের জানালা খুললেই দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার। উৎসবের মরশুমে অনেকেই নিরিবিলি থাকতে পাহাড়ে ঢুঁ মারেন। আর পাহাড়ে আসা মানেই, দার্জিলিং, ডুয়ার্স ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা চাক্ষুষ করা। তবে এবারও নিরাশ করেনি পাহাড়। বাড়ির জানালা খুললেই ঘুমন্ত বুদ্ধের দর্শন! অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ জলপাইগুড়িবাসী।
পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই! বাড়ির জানালা খুললেই দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধের। সাতসকালেই মন ভালো করা দৃশ্য জলপাইগুড়িতে। ঝলমলে নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে খুশি আট থেকে আশি সকলেই।
বুধবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। আর সেই সুবাদেই জলপাইগুড়ি শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। সূর্যের আলোয় ঝলমল করছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। দূর থেকে যেন হাতছানি দিচ্ছে ঘুমন্ত বুদ্ধ। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ জলপাইগুড়িবাসী। কেউ বাড়ির ছাদে দাঁড়িয়ে, কেউ আবার জানালা খুলেই উপভোগ করছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। আবার কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন সেই মন ভালো করা মুহূর্ত। সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো।
শীতের আগমনী আবহে প্রকৃতির এমন উপহার যেন বাড়তি পাওনা জলপাইগুড়িবাসীর কাছে। পাহাড়ে না গিয়েও সমতল থেকে পাহাড় দেখার আনন্দে মেতে উঠেছেন সকলে। সব মিলিয়ে সাতসকালে এক টুকরো পাহাড়ি সৌন্দর্য যেন নেমে এসেছে জলপাইগুড়ির বুকে। ব্যস্ততার মাঝেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মন ভালো করে দিল শহরবাসীর।
The rate at which people are posting photos of the Kanchenjungha being seen from the plains, someone will soon post one of spotting it from a train on the Pamban Bridge at Rameswaram in Tamil Nadu. https://t.co/sIXm1LLFVd
— Sujan Dutta (@reportersujan) October 28, 2026
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.