North Bengal Train Update: বৃহস্পতির পর শুক্রবারও অব্যাহত যাত্রী ভোগান্তি, ফের বাতিল উত্তরবঙ্গগামী ট্রেন

Published : Sep 04, 2026, 08:01 AM IST
Express Train

সংক্ষিপ্ত

North Bengal Train Update: রেললাইনে ধসের কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকে পর পর বাতিল হয়ে যায় উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন। শুক্রবারও কী একই অবস্থা এই রুটের? আজ কোন কোন ট্রেন বাতিল? বিস্তারিত প্রতিবেদন পড়ে জেনে নিন পুরো তালিকা। রইল বিরাট আপডেট।।

North Bengal Train Update: বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গ গামী যাওয়ার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক ফ্রেন্ড বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিলডাঙা-ফরাক্কার কাছে রেললাইনে ধস নামায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নজিরবিহীন ভাবে সব ট্রেন বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করা হয়।

কী বলছে রেল কর্তৃপক্ষ?

এই বিষয়ে রেল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর থেকে ট্রেন বাতিল করার জেরে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই। বিক্ষোভ দেখান তারা টিকিট কাউন্টারের সামনে। রেলের তরফে জানানো হয় যে, নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে যে ধস নেমেছে তার জন্য শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করা হল। এই নিয়েই যাত্রীদের ভোগান্তির শেষ নেই। শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে।

রেলের তরফে জানানো হয়েছে, নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে যে ধস নেমেছে, তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন আজকের জন্য বাতিল করে দেওয়া হল। বাকি সমস্ত ট্রেন যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। যে সমস্ত যাত্রীরা উত্তরবঙ্গগামী ট্রেনে যাবেন তাদের রেল পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন বাতিল।

রেল সূত্রে জানা গিয়েছে, লাইন মেরামতের কাজ দ্রুত শুরু করা হলেও সুরক্ষার স্বার্থে ট্রেন চলাচলেই আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একনজরে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:

১৩১৫৩ গৌড় এক্সপ্রেস: শিয়ালদহ – মালদহ (রাত ১০:০৫)

১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস: শিয়ালদহ – আলিপুরদুয়ার (রাত ০৮:৩০)

১২৩৪৩ দার্জিলিং মেল: শিয়ালদহ – হলদিবাড়ি (রাত ১০:১৫)

১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস: শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার (রাত ১১:২০)

১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস: শিয়ালদহ – সাব্রুম (সকাল ০৬:৫০ - ৪ সেপ্টেম্বর)

হঠাৎ ট্রেন বাতিলের খবর ছড়াতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় শিয়ালদহ সহ সংশ্লিষ্ট স্টেশনগুলিতে। বিশেষ করে উত্তরবঙ্গগামী নিত্যযাত্রী ও পর্যটকেরা বিপাকে পড়েছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইন দ্রুত সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জোর চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের সহায়তার জন্য স্টেশনগুলিতে হেল্পডেস্ক চালু রাখা হয়েছে। আর এই সুযোগে ধর্মতলা থেকে একলাফে চড়চড়িয়ে বাড়ছে বাসের ভাড়া।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Alerts: সক্রিয় নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টির পূর্বাভাস
স্ত্রীর অভিযোগে BMOH র বিরুদ্ধে মামলা, পাল্টা থানায় অভিযোগ চিকিৎসকের