Annapurna Bhandar: মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা?
মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা?
28
জানা গিয়েছে যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন না। এই টাকা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত রেখেছে বিজেপি সরকার।
38
বহুদিন আগেই এই প্রকল্প চালু হবে বলে কথা দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের সহায়তার জন্যই চালু করা হতে চলেছে এই অনুদান।
48
এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রকল্পের জেরে ভোট ব্যাঙ্ক ভরিয়েছিল তৃণমূল।
58
তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না। একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন।
68
আবেদনকারী নিজে সরাকরি কর্মী বা পরিবারের কেউ সরকারি কর্মী হলে এই টাকার জন্য আবেদন করা চলবে না।
78
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে।
88
২১ থেকে ৭৫ বছর বয়সী মহিলারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি সরকারের তরফে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.