অক্টোবরের পর নভেম্বর মাসেও একাধিক উৎসব উপলক্ষে ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো এবং গুরু নানক জয়ন্তীকে কেন্দ্র করে নভেম্বরে বেশ কয়েকদিন সরকারি অফিস বন্ধ থাকবে।

25
ফলে নভেম্বরেও পরপর কয়েকদিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে। কোন কোন তারিখে সরকারি অফিস বন্ধ থাকবে, জেনে নিন বিস্তারিত।
35
নভেম্বর ২০২৬-এ কালীপুজো পড়েছে ৮ নভেম্বর, রবিবার। এর পরের দু’দিন অর্থাৎ ৯ ও ১০ নভেম্বর কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি রয়েছে। ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা এবং ১২ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার পরের দিন ছুটি। ফলে কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বেশ কয়েকদিন সরকারি অফিস বন্ধ থাকবে।
45
এর পর ১৫ নভেম্বর রবিবার রয়েছে ছটপুজো এবং বিরসা মুন্ডার জন্মদিন। ১৬ নভেম্বর সোমবার ছটপুজোর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ ছটপুজোকেও ঘিরে পরপর ছুটির সুযোগ থাকছে। নভেম্বরের শেষ সপ্তাহেও ছুটি রয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
55
অর্থাৎ উৎসবের মরশুমে অক্টোবরের পর নভেম্বরেও রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ছুটি থাকছে। তবে কোন ছুটি কোন দফতর বা কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য, তা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বিবেচনা করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.