Ratna Debnath BJP Candidate: তাঁর পরিচয় ছিল অভায়ার মা। তিলোত্তমার মা। কিন্তু আর সেই পরিচয় নয়, এবার তিনি পরিচিত হবে রত্না দেবনাথ নামে। আর তাঁকে মুখ ঢাকতে হবে না। এবার আদালতের নির্দেশে প্রকাশ্যে এলেন রত্না দেবনাথ
একটা সময় গোটা রাজ্যের কাছে তাঁর পরিচয় ছিল অভায়ার মা। তিলোত্তমার মা। কিন্তু আর সেই পরিচয় নয়, এবার তিনি পরিচিত হবে রত্না দেবনাথ নামে। আর তাঁকে মুখ ঢাকতে হবে না। এবার তিনি প্রকাশ্যে আসবেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ জানিয়েছেন, এবার আর মুখ ঢেকে নয়, লড়াই হবে মুখোমুখি। তিনি জানিয়েছেন, 'সামনে আসার জন্য আদালতের অনুমতি পেয়েছি।' তিনি আরও বলেছেন, আদালত নাম প্রকাশেরও অনুমতি দিয়েছে।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অভয়ার বাবা ও মাকে আদালত প্রকাশ্যে আসার অনুমতি দিয়েছে। আর সেই কারণেই নাম প্রকাশ আর মুখ দেখাতে বাধা নেই।
510
অভয়ার বাবার প্রতিক্রিয়া
অভয়ার বাবা জানিয়েছেন, মুখ দেখানোর বিষয় নিয়ে তাঁরা মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আরও বলেন, আদালত অনুমতি দিয়েছে নাম আর পরিচয় প্রকাশ করার। আর এই ব্যাপারে তাঁরা স্ব-ইচ্ছায় মুখ দেখাতে চান। আদালতের অর্ডারের কপিও রয়েছে তাঁদের হাতে।
610
আরজি কর হত্যাকাণ্ড
২০২৪ সালে ৯ অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। মেয়েদের হত্যাকারীদের সাজা দিতে রাস্তায় নেমেছিলেন তাঁর বাবা ও মা।
710
বিচারের দাবি
অভয়ার মা রত্না দেবনাথ জানিয়েছেন, মেয়ের হত্যাকাণ্ডের বিচার তারা দেড় বছর পরেও পাননি। আর সেই কারণেই মেয়ের বিচারের দাবিতে এবার তাঁরা ভোট প্রার্থী হয়েছেন। বিজেপির টিকিটি বিধানসভা নির্বাচনে লড়াই করছেন।
810
রত্নার দাবি
রত্না দেবনাথ জানিয়েছেন, একটা মাত্র ঘোষ পরিবার গোটা পানিহাটিকে দুর্নীতিতে ডুবিয়ে রেখেছে। পানিহাটির মানুষ তাদের মনের কথটা বলবে এবার। এদিন অবশ্য তিনি বাম প্রার্থী কলতান দাশগুপ্তকে নিয়ে কিছুই বলেননি। তিনি শুধু বলেছেন কলতান তাঁর সন্তানের মত। যদিও একটা সময় রত্নার অভিযোগ ছিল বামেরা অভয়ার আন্দোলনকে ভুলপথে চালিত করেছে।
910
আন্দোলনের কথা
এদিন রত্না দেবনাথ জানিয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গবাসী ও বিশ্বের মানুষ ২০২৪ সালের ৯ অগস্ট থেকেই তাঁর মেয়েকে ঘরের মেয়ে মনে করত। আর সেই কারণে এবার তাঁরা তাঁর পাশে থাকবে বলেও আশা করেছেন তিনি।
1010
অভয়ার আন্দোলন
২০২৪ সালে অগস্ট থেকে দীর্ঘ কয়েক মাস গোটা কলকাতা উত্তাল হয়েছিল অভয়ার ন্যায় বিচারের দাবিতে। রাত জেগে তরুণী চিকিৎসকের হত্যাকারীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল। পুজোর সময়ও আন্দোলন চালিয়ে গিয়েছিল। যদিও অভয়ার মায়ের দাবি তাঁরা ন্যায় বিচার পাননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.