Ratna Debnath: ফল ঘোষণার আগে রত্না দেবনাথের রহস্যময় বার্তা! কী বললেন অভয়ার মা?

Published : May 04, 2026, 12:25 PM IST
Ratna Debnath

সংক্ষিপ্ত

উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ভোটের ফল ঘোষণার আগেই একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। 

ভোটের ফল ঘোষণার আগেই উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিজেপি প্রার্থী রত্না দেবনাথ-এর একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

প্রথমদিকে সক্রিয় রাজনীতিতে আসতে অনীহা প্রকাশ করলেও পরে বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রত্না দেবনাথ। প্রচারের সময় বারবার উঠে এসেছে তাঁর মেয়ের বিচার চাওয়ার প্রসঙ্গ, যা তাঁর নির্বাচনী লড়াইয়ের অন্যতম আবেগঘন দিক হয়ে উঠেছিল।

ভোটগণনার আগেই ফেসবুকে একটি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেখানে তিনি লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব, এ লড়াই চলছেই, চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝো না। প্রথম দিন থেকে যেভাবে পাশে ছিলে, শেষ দিন পর্যন্ত থেকো।” তাঁর এই ‘ভুল বুঝো না’ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও জল্পনা।

উল্লেখ্য, আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা হিসেবে পরিচিত রত্না দেবনাথের রাজনীতিতে প্রবেশ নিয়েই শুরু থেকেই বিতর্ক ছিল। এমনকি গত ২৯ এপ্রিল ভোটের দিনও নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। স্থানীয়দের একাংশ ‘গো ব্যাক’ স্লোগান দেন বলেও অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটে ভোটগণনার আগে তাঁর এই আবেগঘন পোস্টকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে, সাম্প্রতিক বিতর্ক ও জনমানসে তৈরি হওয়া নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিতেই সমর্থকদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন তিনি।

ভোটের আগে তাঁর কিছু মন্তব্য নিয়েও বিতর্ক দানা বাঁধে। বিশেষ করে সিপিএমকে লক্ষ্য করে করা মন্তব্যের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, সেই প্রেক্ষিতে এক সিপিএম কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার ঘটনাও ঘটে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন বিজেপি প্রার্থী।

এরই মধ্যে নিজের ফেসবুক ওয়ালে পানিহাটিতে “নতুন সূর্যোদয়”-এর বার্তাও দিয়েছেন রত্না দেবনাথ। তিনি দাবি করেছেন, সত্যের জয় নিশ্চিত। এখন দেখার, ইভিএমে ভোটারদের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়। ফলাফলই নির্ধারণ করবে তাঁর এই আবেগঘন বার্তার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Election Results 2026: কীভাবে চলছে গণনায় নজরদারি? দেখুন কমিশনের ওয়াররুমের সেই ছবি
WB Election Result 2026: তাহলে এবার বঙ্গে ক্ষমতায় BJP? গেরুয়া ঝড়ের ছবি কমিশনের ওয়েবসাইটে