PM Awas Yojana: এবার গ্রামে পাকা বাড়ি দেবে সরকার, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের, কারা পাবেন?

Published : Jun 04, 2026, 03:14 PM IST

রাজ্য়ে পালাবদল হতেই ধীরে ধীরে একাধিক স্থগিত হয়ে থাকা কেন্দ্রীয় প্রকল্প এবার চালু হচে চলেছে। বৃহস্পতিবার বিধাননগরে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

PREV
16

রাজ্য়ে পালাবদল হতেই ধীরে ধীরে একাধিক স্থগিত হয়ে থাকা কেন্দ্রীয় প্রকল্প এবার চালু হচে চলেছে। বৃহস্পতিবার বিধাননগরে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

26

তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বরাদ্দ আসতে শুরু করায় গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর ফলে কর্মসংস্থান, আবাসন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আসবে।

36

এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস), প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (পিএমওয়াই-জি), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম), রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (আরজিএসএ), জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এমএসএপি) এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাধীন বিভিন্ন প্রকল্প।

46

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাজ্যে প্রায় ২,৭৯০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা এবং ৪৫টি সেতু নির্মাণ করা হবে। কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থে প্রায় ২,৫০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হবে।

56

রাজ্যের প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ডধারীকে কর্মসংস্থানের আওতায় আনতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১ জুলাই থেকে সারা দেশে চালু হতে চলেছে ‘বিকশিত ভারত: গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’।

66

এছাড়াও, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় ‘আবাস প্লাস ২০২৪’ সমীক্ষার কাজও শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে। ২০ জুলাইয়ের মধ্যে সমীক্ষা শেষ হওয়ার কথা। এরপর যাচাই-বাছাই, গ্রামসভার অনুমোদন এবং জেলা পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories