PM Kisan: এবার বাংলার কৃষকরা পাবেন ৯ হাজার টাকা, এই মাসেই ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

Published : May 10, 2026, 11:27 AM IST

PM Kisan 23rd Installment: বিজেপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, রাজ্যে তারা ক্ষমতায় এলে 'পিএম কিষাণ সম্মান নিধি' প্রকল্পের ৬,০০০ টাকার সাথে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত করে কৃষকদের বছরে মোট ৯,০০০ টাকা দেওয়া হবে।

PREV
17

PM Kisan 23rd Installment: বিজেপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, রাজ্যে তারা ক্ষমতায় এলে 'পিএম কিষাণ সম্মান নিধি' প্রকল্পের ৬,০০০ টাকার সাথে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত করে কৃষকদের বছরে মোট ৯,০০০ টাকা দেওয়া হবে।

27

বিধানসভা নির্বাচনে দলীয় ইশতেহারে বাংলার কৃষকদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে রয়েছে কৃষকদের আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি। এছাডা়ওআলু, ধান ও আম চাষ বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে বিজেপির ইশতেহারে।

37

ইশতেহারে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হবে। কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়া হবে। ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা দরে ধান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আলুচাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে। প্রতি ব্লকে ব্লকে আলু ও আমের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। যেখানে আলু বেশি উৎপাদন হয় সেখানে আলুর জন্য, যেখানে আম বেশি হয় - সেখানে আমের জন্য।

47

এছাড়াও, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে 'প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা'র অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। রাজ্যে ধান উৎপাদন বাড়ানো হবে। পাশাপাশি বাড়ানো হবে দুধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রীর উৎপাদন।

57

এখন প্রশ্ন রাজ্যে বিজেপির সরকার এসেছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই কৃষকদের মনে নানা প্রশ্ন আসছে। কবে থেকে টাকা দেওয়া হবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

67

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৩ মার্চ আসামের গুয়াহাটিতে ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের ২২তম কিস্তি প্রকাশ করেন এবং ৯.৩২ কোটি কৃষকের মধ্যে ১৮,৬৪০ কোটি টাকা বিতরণ করেন। এই ২২টি কিস্তির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের আওতায় মোট ৪.২৫ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছেন।

77

কৃষকরা এখন ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের ২৩তম কিস্তির অপেক্ষায় রয়েছেন, যা ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা তিনটি কিস্তিতে ‘সরাসরি সুবিধা হস্তান্তর’ (DBT)-এর মাধ্যমে প্রদান করা হয়। , তবে বাংলার ক্ষেত্রে মনে করা হচ্ছে কৃষকরা তিনটে কিস্তিতে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা পাবেন। অর্থাৎ জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories