
PM Modi Amit Shah: মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো এবং বিশেষ অনুষ্ঠান। উদ্যোগে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। কিন্তু তা হচ্ছে না। সফর বাতিল করলেন মোদী-শাহ (PM Modi Amit Shah)। তবে কেন? মঙ্গলবার, জানা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। ঠিক একইভাবে নিজের ব্যস্ত কর্মসূচির জেরে এই মেগা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই বার্তা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছে বলে প্রশাসন সূত্রের খবর। ফলে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে যে বড় ধরনের আয়োজন করা হচ্ছিল, তা অনেকটাই কমিয়ে আনা হচ্ছে বলে সূত্রের খবর (Narendra Modi Amit Shah)।
তবে মহালয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে রাজ্যের প্রত্যেক মন্ত্রীকে ঐদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। যদিও এই অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই কলকাতায় আসার বিষয়ে সম্মতি জানান বলে নবান্ন সূত্রে দাবি। কিন্তু পরবর্তী সময়ে, তাদের ব্যস্ত কর্মসূচির কারণেই মূলত, ইডেনের এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে রাজ্য সরকারকে জানানো হয়েছে।
কিন্তু একটা কথা জানা গেছে যে, রাজ্যের বেশ কিছু পুজো উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.