PM Modi Kolkata Visit: উপযুক্ত দেশনায়ক একেই বলে। এবার দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে যুদ্ধজাহাজ (Narendra Modi Bengal visit 2026)। শক্তিশালী ভারত! গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে রবিবার, কলকাতার রেড রোডে বিশেষ কর্মসূচি সেরে সোজা গার্ডেনরিচে পৌঁছে গেলেন তিনি (PM Modi Kolkata Visit)।
WATCH | Kolkata, West Bengal: Prime Minister Narendra Modi commissions three indigenously designed and built naval ships - INS Dunagiri, an advanced stealth frigate, INS Sanshodhak, a survey vessel (large) and INS Agray, an anti-submarine warfare shallow water craft. pic.twitter.com/rVYLEvTWgk
— TIMES NOW (@TimesNow) June 21, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এবার উদ্বোধন হল দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজকে নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল। কার্যত, শহরে তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক যোগ দিবসের দিনই নৌবাহিনীর হাতে এল এই তিন ‘ওয়ারশিপ', নেপথ্যে দেশের প্রধানমন্ত্রী।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর এন রবি সহ দেশের নৌবাহিনীর শীর্ষ আধিকারিকরা। এই তিনটি নতুন যুদ্ধজাহাজের নাম হল আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক।
গার্ডেনরিচ শিপবিল্ডার্সেই তৈরি করা হয়েছে এই তিনটি রণতরীকে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেই অত্যাধুনিক এই যুদ্ধজাহাজগুলি তৈরি। যদিও চলতি বছরের মার্চ মাসেই কাজ শেষ হয়ে গেছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। সেটাই হল রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সামনে এল এই তিনটি অত্যাধুনিক ‘ওয়ারশিপ'।
আইএনএস অগ্রয়ের বিশেষত্ব হল, এটি একটি এমন রণতরী, যেটি মুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিন ধ্বংস করে দিতে সক্ষম। আইএনএস সংশোধক সমুদ্রের গভীরে গিয়ে নিখুঁত নজরদারি চালাতে পারবে। অন্যদিকে, আইএনএস দুনাগিরি হল অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন একটি ফাইটার ফ্রিগেট, যা খুব সহজেই শত্রুদের রাডারকে ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.