
Narendra Modi: বিদেশে থাকলেও বাংলাকে ভুলে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi West Bengal)। আপাতত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে ব্যস্ত। তবে তার মাঝেই ভিডিও বার্তা দিয়েছেন তিনি এবং সেইসঙ্গে, সোশ্যাল মিডিয়াতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, সোমবারই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ড সফরে রওনা হয়েছেন মোদী (Narendra Modi News)।
সোশ্যাল মিডিয়াতে তিনি ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। আমি ভারতের অন্যতম অনন্য জাতি-নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর জীবনে জ্ঞানচর্চা, সাহস এবং জাতির সেবার প্রতি অবিচল অঙ্গীকারের সফল সংকল্প ছিল। তিনি ভারতের ঐক্য, মর্যাদা এবং অগ্রগতির জন্য নিজেকে নিবেদিত করেছিলেন।’’
On the 125th Jayanti of Dr. Syama Prasad Mookerjee, we pay homage to a great son of India whose unwavering commitment to national unity continues to inspire generations. https://t.co/ORn3zk75Pg
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
তারপরেই প্রধানমন্ত্রী যোগ করেছেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। যিনি উদ্ভাবনমুখী এবং ভবিষ্যৎমুখী শিক্ষাকে সমর্থন করেছিলেন। শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্পে স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন। একইসঙ্গে ঐতিহ্যবাহী ক্ষেত্র এবং তাঁর সম্পর্কিত জীবিকা যেন সমৃদ্ধ হয়, সেটিও নিশ্চিত করতে পেরেছিলেন। পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষের সময় তাঁর মানবিক প্রচেষ্টা আদতে সঙ্কটাপন্ন মানুষের প্রতি তাঁর গভীর সহানুভূতিরই একটি প্রতিফলন। সর্বোপরি, ভারতের ঐক্য এবং অখণ্ডতার প্রতি তাঁর অটল অঙ্গীকার আজও অনুপ্রেরণার একটি চিরস্থায়ী উৎস হয়ে রয়েছে। আমরা যখন একটি বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রা শুরু করেছি, তখন তাঁর দূরদর্শিতা আমাদের পথকে ক্রমাগত আলোকিত করে চলেছে।’’
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে আবার যিনি সমগ্র ভারতের প্রেরণাকেন্দ্র বানানোর কাজ শুরু করেছেন, আমার সেই মিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অভিনন্দন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলের সরকার হল বাংলায়। তাঁর বিচারধারার সরকার হল। দেশভক্তদের সরকার হল। তাই শ্যামাপ্রসাদের নিজের রাজ্যে তাঁকে সম্মান প্রদর্শন করা হচ্ছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.