বাংলার ভোটারদের রেকর্ড ভোটদানে উৎসাহ দিয়ে বার্তা মোদীর, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রধানমন্ত্রী?

Published : Apr 29, 2026, 08:50 AM IST
MODI

সংক্ষিপ্ত

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-র দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে ১৪২টি আসনে। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে, বিশেষ করে নারী ও যুবশক্তিকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

২৯ এপ্রিল অর্থাৎ আজ শেষ দফা ভোট। আজ ১৪২টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর শেষ হবে সন্ধ্যা ৬টায়। নির্বাচনের দিন সকাল সকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি সকালে সোশ্যাল মিডিয়ায় করলেন বিশেষ পোস্ট।

লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসঙা নির্বাচন ২০২৬-র দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গে নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

 

 

এই পর্বে ভোট আছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।

কলকাতায় মোট আসন ১১টি। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামাপুকুর, কাশীপুর-বেলগাছিয়া।

হাওড়ায় আছে ১৬ কেন্দ্র। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বিলা, শিবপুর, সাঁকরাইল, পাঁতলা, হাওড়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, ডোমজুড়, জগৎবল্লভপুর।

তেমনই উত্তর ২৪ পরগনাতে আছে ৩৩টি কেন্দ্র। দক্ষিণ ২৪ পরগনাতে আসন ৩১ টি। পূর্ব বর্ধমান জেলায় ১৬টি আসন। নদিয়া জেলায় আসন ১৭টি। হুগলি জেলায় আসন ১৮টি।

এদিকে প্রথম দফা নির্বাচন হয়েছিল ২৩ এপ্রিল। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়েছিল সেদিন। সেদিনও সকালে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছিলেন নরেন্দ্রমোদী।

মোদী নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election 2026: নিজের ভোট কেন্দ্রে প্রথম ভোট দিলেন রূপা গঙ্গোপাধ্যায়! ইভিএম নিয়ে তুললেন একের পর এক অভিযোগ
WB Election 2026 Phase 2: ভোটের মুখে উদ্ধার ৩৯০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৮ রাউন্ড গুলি , মিলল প্রচুর বিস্ফোরক