
রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা ও সাংসদ রাহুল সিনহার। তাঁর দাবি, রেজনিগরে হারার আশঙ্কাতেই হুমায়ুন কবির নানা ধরনের ভিত্তিহীন কথা বলছেন এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন।
রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা ও সাংসদ রাহুল সিনহার। তাঁর দাবি, রেজনিগরে হারার আশঙ্কাতেই হুমায়ুন কবির নানা ধরনের ভিত্তিহীন কথা বলছেন এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। রাহুল সিনহার বক্তব্য, কাউকে কোনও ধরনের অশান্তি বা সমস্যা তৈরি করতে দেওয়া উচিত নয়। তাঁর দাবি, সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে ও প্রকাশ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনও বাধা নেই।