নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি থেকে রেহাই নেই, জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা

Published : Aug 20, 2026, 06:56 AM IST

নিম্নচাপ সরে যাওয়ায় সোমবার থেকে চলা লাগাতার বৃষ্টি থেকে স্বস্তি পেয়েছে রাজ্য। আজ সকাল থেকে রোদের দেখা মিললেও, হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু জেলা ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

আজকের আবহাওয়া

সোমবার থেকে লাগাতার চলছে বৃষ্টি। রাস্তায় রাস্তায় জল। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। জানা গিয়েছিল, নিম্নচাপের জেরে চলছে এই বৃষ্টি। বর্তমানে সেই নিম্নচাপ সরে যাওয়ায় অবশেষে স্বস্তি ফিরে পেল রাজ্যবাসি। আজ সকাল থেকে দেখা দিয়েছে রোদ।

25

বাংলায় বৃষ্টিপাত

আজ বৃহস্পতিহার সকাল থেকেই মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে। রোদের ঝলকও বেশ আছে। তবে আজ মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে। আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ বাংলা থেকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও বিহারের ওপর অবস্থান করছে। অর্থাৎ বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে গিয়েছে।

35

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপ সরে গেলেও একেবারে কমছে না বৃষ্টির দাপট। চলতি সপ্তাহের বাকি দিনগুলো কম বেশি বৃষ্টি হবে। বর্তমানে মৌসুমী বায়ু অক্ষটি ফিরোজপুর, কার্নাল, হারদোই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার ও দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত নিম্নচাপের কেন্দ্রস্থল এবং দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বিস্তৃত হয়েছে, তাই এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

45

কোন কোন জেলায় বৃষ্টি

তবে, আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশ হতে পারে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

55

উত্তরবঙ্গের আবহাওয়া

তেমনই উত্তরবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাতে। সঙ্গে বাকি জেলাগুলোতে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories