Weather Update: আজ থেকেই বদল হবে মেজাজ, ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা, ভিজবে কলকাতাও?

Published : May 27, 2026, 07:05 AM IST

জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলতে পারে। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে।

PREV
16

জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ক্রমে যেন বেড়ে চলেছে গরম। এই সময় আবহাওয়া নিয়ে এল বিরাট আপডেট। জানা যাচ্ছে, আজ থেকে হাওয়া বদল হতে চলেছে দক্ষিণের সমস্ত জেলায়। রয়েছে কালবৈশাখীর সতর্কতা।

26

জানা গিয়েছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা আছে।

36

জানা যাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদের তেজ থাকবে। এখনই কমছে না গরমের দাপট। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি।

46

জানা গিয়েছে, আগামী ২ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আসবে না। পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

56

আজ বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। বিকেলের পর বদল হবে আবহাওয়া।

66

এদিকে উত্তরবঙ্গেও আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচহবিহারের কিছু অংশে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories