দক্ষিণবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে দুর্যোগ কমবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।
সকাল থেকে বৃষ্টি শুরু শহর কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার দিনভর ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলোতেও এদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। তেমনই আজ রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে।
25
এদিকে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত। এর প্রভাবেই চলছে বৃষ্টি। সোমবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি।
35
মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আজ হতে পারে বজ্রপাতও। তেমনই আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলার কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলোচে দুর্যোগের সতর্কতা নেই।
55
তবে, বুধবার থেকে কমবে দুর্যোগ। উত্তরবঙ্গে আরও কয়েকদিন চলবে ঝড়বৃষ্টি। আজ মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বুধ ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে এই পাঁচ জেলায়। শুক্রবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে চলছে দুর্যোগ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.