West Bengal Weather: দক্ষিণের চার জেলায় জারি হল সতর্কতা, দুর্যোগ আর কতদিন?

Published : Mar 18, 2026, 07:01 AM IST

চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গে ঝড়ের দাপট শুরু হয়েছে, যার ফলে নানান ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে এবং শনি ও রবিবার ফের সতর্কতা জারি করা হয়েছে।

PREV
16

চৈত্রের শুরুতেই ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। বাদ যায়নি কলকাতাও। এখানেও রোজ বইছে ঝোড়ো হাওয়া। তেমনই ঝড়ে বাঁকুড়ায় টিনের শেডচাপা পড়ে প্রয়াত হন এক ব্যক্তি। তেমনই গাছ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

26

তেমনই নানান জায়গায় নানান সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এখন সকলের মনে একটাই প্রশ্ন, আর কতদিন চলবে এই আবহাওয়া। জেনে নিন কতদিন হবে এই দুর্যোগ।

36

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত চলবে এই বিক্ষিপ্ত বৃষ্টি। চলতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার ছিল সতর্কতা। এরপর শনিবার ও রবিবার ফের আশে সতর্কতা।

46

সতর্কতা জারি আছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই কয়টি এলাকায় আছে কমলা জারি আছে। এই কয় জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতি পৌঁছাতে পারে ৭০ কিলোমিটারে।

56

উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কদিন চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলবে। তেমনই ৩০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

66

সোমবার, মঙ্গলবারের পর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা। আজ তেমন কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা স্বভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories