Ration Card: এই ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম

Published : Jul 28, 2026, 08:00 PM ISTUpdated : Jul 30, 2026, 04:32 PM IST

রেশন কার্ড নিয়ে বড় বদল! বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত যোগ্যতার শর্ত। চার চাকার গাড়ি থাকা, আয়কর দেওয়া, GST নথিভুক্তি কিংবা নির্দিষ্ট সীমার বেশি আয়। ঠিক কারা এই নিয়মের আওতায় পড়বেন  রইল বিস্তারিত।

PREV
18
রেশন প্রক্রিয়ায় বদল!

রেশন কার্ড নিয়ে বড় খবর সামনে এল, বিনামূল্যে রেশন পেতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত নতুন যোগ্যতার শর্ত। চার চাকার গাড়ি, আয়কর প্রদান, GST নথিভুক্তি বা নির্দিষ্ট সীমার বেশি আয়— এমন ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা। ফলে বহু উপভোক্তার নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তাই নিয়মগুলি ভালো করে জেনে নেওয়া জরুরি।

28
রেশন কার্ডের আপডেট

রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। আগেই ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার পরেই বাতিল হয়েছিল রেশন কার্ড। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় একটি নির্দেশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। তাই সংশ্লিষ্টদের রেশন নিয়ে জটিলতা রয়েছে।

38
নতুন করে বাতিল হচ্ছে কার্ড

এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর সেই সব গ্রাহকদের কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের চার চাকার গাড়ি রয়েছে, কোনও কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন পরিবারের সদস্য, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকা বা তারও বেশি লোন রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারের সদস্যরা আর সরকারি বিনামূল্যে রেশন-এর সুবিধে পাবেন না।

48
নূন্যতম আয়

রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসআইআর তালিকায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড বাতিল হবে না সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। পাশাপাশই সিএএতে আবেদনকারীদের রেশন চালু থাকবে। তবে বছরে ৬ লক্ষ টাকার বেশি আয় হলেই, স্বাভাবিকভাবেই রেশন কার্ড বাতিল করা হবে।

58
রেশন কার্ড বাতিল হবে এদের

পাশাপাশি তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি থাকলে, চার চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি, পরিবারের কেউ সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মী হলে, পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হবে।

68
আয়কর দাতাদের রেশন বিতর্ক

আয়কর দেন এমন ব্যক্তি ও তাঁর পরিবারের সব সদস্যের রেশন কার্ড বাতিল করেছিল রাজ্য সরকার। পরিবারের এক জন আয়কর দিলে বাকিদের কার্ড বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র আয়করদাতার কার্ডই নিষ্ক্রিয় রাখা হয়।

78
গ্রামীণ এলাকার নিয়ম

পাশাপাশি গ্রামীণ এলাকায় ট্রাক্টর, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড, পরিবারের কোনও সদস্যের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে।

88
কত কার্ড বাতিল হতে পারে?

ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা থেকেও সাড়ে ১৭ লক্ষের নাম বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গোটা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ডধারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বিনামূল্যে, স্বল্পমূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories