Ration: রেশনে ৫০% ছাড়ে মিলবে এই সামগ্রীগুলি! পুজো উপহার ঘোষণা মন্ত্রী অশোক কীর্তনিয়ার

Published : Oct 03, 2026, 08:52 AM IST

Free Ration For Durga Puja: রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলির জন্য পুজোর আগে বড় সুখবর। পুজো উপহার হিসেবে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। বিস্তারিত জেনে নিন।

PREV
110
রেশন গ্রাহকদের জন্য সুখবর

রেশন গ্রাহকদের জন্য সুখবর

পুজোর মুখে রেশন গ্রাহকদের জন্য সুখবর। পুজোর মুখেই রেশন গ্রাহক পরিবারগুলির জন্য পুজো প্যাকেজ ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন এবার রেশন গ্রাহক পরিবারগুলি নির্দিষ্ট কয়েকটি জিনিসের ওপর ৫০% পর্যন্ত ছাড় পাবেন।

210
রেশনে ছাড়ের পরিমাণ বৃদ্ধি

খাদ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার রেশনে ছাড়ের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। আগে মাত্র ১০% ছাড় দিত। এবার সেই পরিমাণ একলাফে বেড়ে হল ৫০%। মন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, 'অতীতে রেশনে নির্দিষ্ট সামগ্রীর ওপর মাত্র ১০% ছাড় দেওয়া হতো। সেখানে এবার এক লাফে ৫০% ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

310
উপকৃতের সংখ্যা

রাজ্য সরকারের হিসেব অনুযায়ী রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। রেশনে ছাড় দেওয়ার কারণে উপকৃত হবেন সংশ্লিষ্ট পরিবারগুলি। পুজোয় এই ছাড়ের কারণে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি যথেষ্ট উপকৃত হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।

410
কোন সামগ্রীর ওপর ছাড়?

পুজোর এই ছাড়ের প্যাকেজে প্রত্যেকটি কার্ডধারী পরিবারকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা. ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। সংশ্লিষ্ট সামগ্রীগুলি রেশন গ্রাহকরা পাবেন বাজার মূল্যের অর্ধেক দামে।

510
সরকারের অতিরিক্ত ব্যায়

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রাজ্য সরকারের ঘাড়ে রয়েছে প্রচুর টাকার আর্থিক বোধা। কিন্তু তারপরেও উৎসবের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য প্যাকেজ চালু করেছে সরকার। এতে সরকারের অতিরিক্ত ব্যায় হবে প্রায় ১১৪ কোটি টাকা। যা অতীতের তুলনায় অনেকটাই বেশি।

610
আর্থিক বোঝার কারণে বিনামূল্যের পরিকল্পনা বাতিল

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, প্রথমে এই খাদ্য সামগ্রী উৎসবের মরশুমে বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা ছিল শুভেন্দু অধিকারীর সরকারের। কিন্তু আর্থিক বোঝা থাকায় সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে ৫০% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

710
খাদ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছে, রাজ্যের আর্থিক স্থায়িত্ব বজায় থাকলে আগামী বছর উৎসবের সময়, পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

810
খাদ্যমন্ত্রীর বার্তা

ইদ বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে এজাতীয় প্যাকেজ দেওয়া হবে কিনা তা নিয়ে জানতে চাইলে অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দেন, 'আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধে পাবেন।'

910
রেশন দোকান বন্ধের দিন

উৎসবের ছুটির কারণে অক্টোবর মাসে বিভিন্ন জেলায় প্রায় ১২ দিন রেশন দোকান বন্ধ থাকতে পারে। তাই আপনার এই মাসের কোটার রেশন উৎসবের ছুটির আগেই তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

1010
নিয়মিত ফ্রি রেশন

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) এবং রাজ্য সরকারের নিয়ম মেনে ডিজিটাল রেশন কার্ডের (AAY, PHH, SPHH, RKSY-1) ক্যাটাগরি অনুযায়ী সাধারণ চাল ও গম বরাবরের মতোই বিনামূল্যে বা নির্দিষ্ট ভর্তুকিতে পাওয়া যাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories