কেন্দ্র সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-র রেশন বণ্টন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। নতুন খসড়া অনুযায়ী মাথাপিছু খাদ্যশস্য বণ্টনের নিয়ম চালু হতে পারে। এতে কোটি কোটি রেশন গ্রাহক প্রভাবিত হতে পারেন।
রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলছে কেন্দ্রীয় সরকার. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে চাইছে সরকার। কেন্দ্রের এই পরিবর্তনে উপকৃত হবে রাজ্যের মানুষও। সব মিলিয়ে দেশের কয়েক কোটি মানুষ উপকৃত হবেন রেশন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার যদি পরিবর্তন করে।
210
রেশন প্রদানের নিয়মে পরিবর্তন
বর্তমান নিয়মে পরিবারের সদস্য যত জনই হোক, মাসে মিলত মাত্র ৩৫ কেজি খাদ্যশস্য। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিটি সদস্যকে আলাদাভাবে মাসে ৭ কেজি করে দেওয়া হবে। তবে একটি পরিবার সর্বাধিক ৩৫ কেজির বেশি পাবে না।
310
জাতীয় খাদ্য সুরক্ষা বিলের খসড়া
কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক এই পরিবর্তন সংক্রান্ত জাতীয় খাদ্য সুরক্ষা বিল ২০২৬ -এর খসড়া ইতিমধ্যেই প্রকাশ করেছে। এই বিল ভবিষ্যতে রেশ ব্য়বস্থায় নতুন রূপরেখা তৈরি করবে।
এই খসড়া নিয়ে আগামী ১৩ জুলাই পর্যন্ত সাধারণ মানুষের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ , সরকারি নীতি তৈরিতে সরাসরি অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা।
510
সরকারের নজর বৈষম্য দূরে
পুরনো ব্যবস্থায় যে পরিবারে ৭-৮ জন সদস্য, তারাও পেতেন মাত্র ৩৫ কেজি। ফলে মাথাপিছু ভাগে মিলত মাত্র ৪-৫ কেজি। নতুন নিয়মে ৫ সদস্যের পরিবার পাবে ৩৫ কেজি, কিন্তু ছোট পরিবারও মাথাপিছু হিসেবে পাবে পূর্ণ সুবিধা। তবে পরিবারের সদস্য সংখ্যা ৬ বা তারও বেশি হলে তাদের সমস্যায় পড়তে হতে পারে।
610
সরকারের নজর দরিদ্রদের খাদ্য সুরক্ষা
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) অগ্রাধিকারভুক্ত সুবিধাভোগীরা এখন মাথাপিছু ৫ কেজি করে পান। নতুন প্রস্তাবে AAY উপভোক্তারা পাবেন ৭ কেজি। অর্থাৎ সবচেয়ে দরিদ্র পরিবারগুলি আরও বেশি সুরক্ষা পাবে।
710
নজরে পুষ্টি সুরক্ষাও
সরকার জানিয়েছে, এই সংস্কারের পেছনে রয়েছে 'হিউম্যান লাইফ সাইকেল অ্যাপ্রোচ'। অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ — জীবনের প্রতিটি পর্যায়ে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এই নতুন নীতির মূল ভাবনা।
810
বিনামূল্যে চাল ও গম
বর্তমানে NFSA-র আওতায় অগ্রাধিকারভুক্ত এবং অন্ত্যোদয় শ্রেণির সুবিধাভোগীরা বিনামূল্যে চাল ও গম পান। নতুন প্রস্তাবেও এই বিনামূল্যের সুবিধা বজায় থাকবে বলে জানা গিয়েছে। শুধু পরিমাণ ও বণ্টনের পদ্ধতিতে পরিবর্তন আসবে।
910
খাদ্যমন্ত্রীর দাবি
খাদ্য মন্ত্রক স্বীকার করেছে যে, বছরের পর বছর ধরে পরিবারের আকারভেদে রেশন বণ্টনে বড় বৈষম্য তৈরি হয়েছে। নতুন সংস্কার এই বৈষম্য দূর করে প্রকৃত প্রয়োজন অনুযায়ী সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি।
1010
সবথেকে বড় সংস্কার
প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বিশেষ করে বড় পরিবারগুলি তুলনামূলকভাবে অনেক বেশি উপকৃত হবে। ছোট পরিবারের ক্ষেত্রে সুবিধার পরিমাণ অপরিবর্তিত থাকবে। সামগ্রিকভাবে এই সংস্কার দেশের কোটি কোটি দরিদ্র পরিবারের খাদ্য ও পুষ্টি সুরক্ষায় একটি মাইলফলক হয়ে উঠতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.