Rekha Patra: রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? অবশেষে মুখ খুললেন দিদি রেবা নস্কর

Published : Nov 24, 2026, 04:18 PM IST

Rekha Patra News Update: রেখা পাত্রের শরীরে বিষক্রিয়া নিয়ে কী বললেন দিদি রেবা নস্কর? তদন্তের দাবি জানাল পরিবার। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিধায়ক। জানুন সর্বশেষ আপডেট।

PREV
18
রেখা পাত্রের বিষক্রিয়া নিয়ে মুখ খুললেন দিদি রেবা নস্কর

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে ঘিরে রহস্য ও প্রশ্ন ক্রমশ বাড়ছে। শরীরে বিষক্রিয়া কীভাবে ঘটল, তা নিয়ে জল্পনার মধ্যেই এবার প্রতিক্রিয়া দিলেন তাঁর দিদি রেবা নস্কর।

28
“আমরা কখনও চাইব না, কেউ আমার বোনের ক্ষতি করুক”

বিষক্রিয়ার প্রসঙ্গ উঠতেই এই কথা বলেছেন রেবা নস্কর। তাঁর এই মন্তব্যে বোনের প্রতি পরিবারের উদ্বেগ স্পষ্ট। একই সঙ্গে ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, সেই প্রশ্নও নতুন করে উঠছে।

38
ঘটনার প্রকৃত কারণ সামনে আসুক, দাবি দিদির

রেবা নস্করের দাবি, কীভাবে ও কেন রেখা পাত্রের শরীরে বিষক্রিয়া হল, তার আসল কারণ জনসমক্ষে আসা দরকার। পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির নিরপেক্ষ তদন্ত হোক বলেও দাবি জানিয়েছেন তিনি।

48
“অন্য কোনও কারণ আছে কি না, সেটাও দেখা হোক”

রেবা নস্করের বক্তব্যে উঠে এসেছে, ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা প্রয়োজন। অর্থাৎ শুধু একটি দিকে নয়, সব দিক খতিয়ে দেখার পক্ষে সওয়াল করেছে পরিবার।

58
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিধায়ক, দাবি রেবা নস্করের

কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্রকে স্যালাইন দেওয়া হয়েছে। দিদির দাবি, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরিবার সূত্রে খবর, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকদের তরফে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতিও এখনও আসেনি।

68
শনিবার রাতে হঠাৎ অসুস্থ, শুরু লাগাতার বমি

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। শুরু হয় লাগাতার বমি। সেই সময় তাঁর স্বামী সন্দীপ পাত্র বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।

78
স্থানীয় হাসপাতাল থেকে কলকাতা, কোন পথে গেলেন বিধায়ক?

প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার রবীন্দ্রনাথ টেগর হাসপাতালে।

88
কারণ এখনও স্পষ্ট নয়, তদন্তের দিকেই তাকিয়ে সবাই

প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। লেবুখালীর বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার বা অন্য কোনও রাসায়নিকের সংস্পর্শে আসার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। তবে ঠিক কী কারণে এই বিষক্রিয়া, তা এখনও স্পষ্ট নয়। খাবারের সঙ্গে বিষাক্ত কিছু শরীরে গিয়েছিল কি না, সেই প্রশ্নও উঠছে। এদিকে সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখা পাত্রের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories