
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূল বলে দাবি করতে পারবেন না। আলিপুর আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আদালত জানিয়েছে তাঁরাই 'আসল তৃণমূল'।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূল বলে দাবি করতে পারবেন না। আলিপুর আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আদালত জানিয়েছে তাঁরাই 'আসল তৃণমূল'। তাঁর কথায়, অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন, সেই দলকেই প্রকৃত তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা আরও জানান, আলিপুর আদালতের রায়ের কপি হাতে পেলেই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। তাঁর দাবি, এতে তাঁদের অবস্থান আরও শক্তিশালী হবে এবং কমিশনের কাছে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে সুবিধা হবে। ঠিক কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? দেখুন ভিডিও।