খেলার সময় পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত ৩, আহত আরও ৩

Published : Jan 04, 2022, 12:55 PM IST
খেলার সময় পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত ৩, আহত আরও ৩

সংক্ষিপ্ত

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক এক বালিকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ন-টা নাগাদ খড়গপুর শহরের গোল বাজার সংলগ্ন চিলখানা এলাকায়। ঘটনার পরেই ফেরার চালক। উত্তেজনা এলাকায়।

খেলার মাঠে মঙ্গলবার সকালে খেলছিল ৬ জন বালক বালিকা । সেই সময় হঠাৎ করে ছাগল ভর্তি একটি পিকআপ ভ্যান ব্যাক করছিল গাড়ি। চালকের অদূরদর্শিতার কারণে ব্যাক করতে গিয়ে দুই বালক এক বালিকাকে চাপা দিয়ে দেয় গাড়িটি। আঘাত লাগে বাকি তিনজনকেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক এক বালিকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ন-টা নাগাদ খড়গপুর শহরের গোল বাজার সংলগ্ন চিলখানা এলাকায়। ঘটনার পরেই ফেরার চালক। উত্তেজনা এলাকায়।
  
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজারের চিলখানা (২২ নং ওয়ার্ডের শান্তিনগর সংলগ্ন) এলাকায়। জানা গেছে, এলাকার কিছু ছেলেমেয়ে মঙ্গলবার সকালে খালি জায়গায় খেলছিল। সেই সময় ছাগল ভর্তি পিকাপভ্যান ব্যাক করতে গিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ১ বালকের অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করেন। এদিকে, এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানা। তবে, গাড়িটিকে আটক করা হলেও, চালক পলাতক বলে জানা গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রনহীন ও অনভিজ্ঞ চালকদের হাতে থাকা এই পিকআপ ভ্যান ও হাতি গাড়িগুলিকে নিয়ে জেলাবাসী চরম ক্ষুব্ধ! অবিলম্বে এগুলির প্রতি পুলিশ প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি