Rupashree Prakalpa: বিয়ের সময় মেয়েরা পায় ২৫ হাজার টাকা, রুপশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে?

Published : May 21, 2026, 12:05 PM IST

গরিব পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান। সে কারণে রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

PREV
16

গরিব পরিবারের তরুণীদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান। সে কারণে রূপশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

26

গাইডলাইন অনুযায়ী, যেসব পরিবারের বছরে আয় দেড় লক্ষ টাকার কম, সেই সব পরিবারের তরুণীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় ‘ম্যারেজ রেজেস্ট্রি’র নোটিশ কপি এবং বিয়ের কার্ড জমা দিতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী পাত্রী ও পাত্র দু’জনকেই বিবাহযোগ্য হতে হয়।

36

ওই আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট দফতরের কর্মীরা আবেদনপত্র খতিয়ে দেখেন। যদি সব ঠিক থাকে, তাহলে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সব শেষে হয় পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়। তারপর সরাসরি অ্যাকাউন্টে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।

46

রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে চিন্তা ছিল সরকার এই প্রকল্প চালাবে কি না। বিয়ের জন্য মহিলারা ২৫ হাজার টাকা পাবেন কি না। ২০১৮ সাল থেকে ‘রূপশ্রী’ নামে এই প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ বছরে ২২ লক্ষের বেশি গরিব পরিবারের তরুণী উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। অনুদান দেওয়া হয়েছে সাড়ে ৫ হাজার কোটির বেশি। ভোটের আগে পর্যন্ত এই প্রকল্পে বহু আবেদন জমা পড়েছে জেলায় জেলায়। তার মধ্যে সরেজমিনে বহু আবেদনের ‘ভেরিফিকেশন’ হয়ে গিয়েছে। রিপোর্টও জমা পড়েছে।

56

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে, কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তাই অন্য প্রকল্পের মতো রূপশ্রী প্রকল্পও চলবে বলে আশা করা হয়েছিল।

66

নবান্ন সূত্রে খবর, এই সামাজিক প্রকল্প চালু রাখার নির্দেশই দেওয়া হয়েছে। নতুন করে আবেদনও নিতে বলা হয়েছে। তাতে হাসি ফুটেছে অনেকের মুখেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories