Samik Bhattacharya: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টে যান (mamata banerjee news)। সেখানে গিয়ে তাঁকে এবার ‘চোর চোর' স্লোগান শুনতে হল। মসনদ যেতেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে মমতা? যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয় (samik bhattacharya latest news)।
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মমতা এবং তিনি নিজেই আইনজীবী হিসেবে কোর্টরুমে সওয়াল করেন। তবে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাস থেকে বেরোনোর সময়, বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রীকে ঘিরে ‘চোর চোর' স্লোগান ওঠে আদালতের মধ্যেই। তারপরেই গোটা পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই আইনজীবী মমতা খোদ আইনজীবীদেরই একাংশের দিকে আঙুল দেখিয়ে বলেন, “ওরা আমাকে মেরেছে।” পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা ঘিরে তৃণমূল নেত্রীকে সেখান থেকে বের করে নিয়ে যান।
এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “এটা কখনোই বিজেপির সংস্কৃতি নয়। উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা। তাঁকে দেখলে মানুষ রাস্তায় ‘চোর চোর’ স্লোগান দেবে, এই কাজ কোনওদিনই বিজেপি করে না। আর এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা তৃণমূল নিজেই। আসলে কৃতকর্মের ফল তো পিছু ছাড়ে না। তবে এই ধরনের ঘটনা যাতে আর না হয়, সেইদিকে নজর রাখতে হবে। আমরা সুস্থ এবং স্বাভাবিক সমাজ চাই। যে কাজ তৃণমূল করেছে, তারই প্রতিক্রিয়া এগুলো। তবে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গকে বের করে নিয়ে আসতে হবে।"
শমীকবাবুর কথায়, "যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারাও আসলে তৃণমূলেরই। যাদের বিরুদ্ধে বিক্ষোভ, তারাও আবার তৃণমূলের। এখানে কোথাও বিজেপি নেই। এটা আদতে ‘হ্যাভস’ এবং ‘হ্যাভ নটস'-দের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে, তাদের বিরুদ্ধে যারা পায়নি, তারা এখন মুখ খুলতে শুরু করেছে।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.