
দুর্গাপুরে দাঁড়িয়ে বিরোধীদের ভোট চুরির অভিযোগ, অনুপ্রবেশ ইস্যু এবং দেশের উন্নয়ন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
দুর্গাপুরে দাঁড়িয়ে বিরোধীদের ভোট চুরির অভিযোগ, অনুপ্রবেশ ইস্যু এবং দেশের উন্নয়ন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে নিশানা করে অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগও তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে সনাতন ধর্ম, হিন্দুদের নিরাপত্তা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ।
জনসভা থেকে গিরিরাজ সিংয়ের বার্তা, যতদিন সূর্য-চন্দ্র থাকবে, ততদিন নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী থাকবেন। সনাতন ধর্ম ও হিন্দুদের কেউ ধ্বংস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঠিক কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? ভোট চুরির অভিযোগ থেকে অনুপ্রবেশ ইস্যু—দুর্গাপুর থেকে কী বার্তা দিলেন গিরিরাজ সিং? শুনুন তাঁর বক্তব্য।