
Sandeshkhali OC Shootout News: শান্তিপূর্ণভাবে দুই দফায় ভোটপর্ব মিটলেও রেজাল্ট বেরতেই উল্টে গেলো চিত্র। দিকে দিকে প্রকাশ্যে আসছে অশান্তি আর ক্ষোভের ছবি। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে আক্রান্ত খোদ সন্দেশখালির ন্যাজাট থানার ওসি। সঙ্গে জখম আরও দুই পুলিশ কর্মী। ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ী এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ন্যাজাট থানার ওসি । তখনই একটি বাড়ির ভেতর থেকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি । জানা গিয়েছে যে, ন্যাজাট থানার OC ভরত প্রসূন করের পায়ে গুলি লাগে। এবং তার সঙ্গে গুলি লাগে একজন মহিলা কনস্টেবলেরও। এদিকে গতকাল রাতের পর আজ সকালে সন্দেশখালীর ন্যাজাট থানার বিটপোল এলাকা শুনশান। ঘটনাস্থলে পুলিশ।
রাতেই ওসি ভরত প্রসূন পুরকাইতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সন্দেশখালি পুলিশ আধিকারিক গুলিবিদ্ধের পর এলাকায় জনশূন্য আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। পুলিশ আধিকারিক ও মহিলা কনস্টেবল সহ বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার সন্দেশখালি সরবেড়িয়া আগারহাটির বিটপোল বামন ঘেরি গ্রামে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পুলিশ আধিকারিক, মহিলা কনস্টেবল, বিএসএফ জওয়ানসহ মোট তিনজনের পায়ে গুলি লেগেছে। ইতিমধ্যে সরজমিনে বসিরহাট পুলি জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সেনা জওয়ান ঘটনাস্থলে টহল দিচ্ছে। গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের মহিলা থেকে পুরুষ প্রায় জনশূন্য আতঙ্কিত। মহিলা গ্রামবাসীরা বলছেন, ‘’রাতের অন্ধকারে দরজা খুলে দেখি গন্ডগোল বেঁধেছে পুলিশ আসতেই গুলি আসে। তারপর যে যার মত পালিয়ে যায়।'' ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ন্যাজাট থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.