Nepal Flood: নেপালে বন্যায় নিখোঁজ বর্ধমানের সন্দীপ, ফেরার অপেক্ষায় চোখে জল স্ত্রী তিথির

Nepal Flood: নেপালে বন্যায় নিখোঁজ বর্ধমানের সন্দীপ, ফেরার অপেক্ষায় চোখে জল স্ত্রী তিথির

Published : Aug 29, 2026, 06:45 PM IST

নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর নিখোঁজ পূর্ব বর্ধমানের আরও এক বাসিন্দা। দেওয়ানদিঘি থানার অন্তর্গত সিমডাল গ্রামের বাসিন্দা সন্দীপ কুমার গড়াই নেপালে কর্মরত ছিলেন।

নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর নিখোঁজ পূর্ব বর্ধমানের আরও এক বাসিন্দা। দেওয়ানদিঘি থানার অন্তর্গত সিমডাল গ্রামের বাসিন্দা সন্দীপ কুমার গড়াই নেপালে কর্মরত ছিলেন। বিধ্বংসী হড়পা বানের পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে কর্মসূত্রে নেপালে রয়েছেন সন্দীপবাবু। সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন তিনি। গত বুধবার সকালেও স্ত্রী তিথি গড়াইয়ের সঙ্গে ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়েছিল তাঁর। কিন্তু বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নেপালের ওই এলাকায় আছড়ে পড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় সন্দীপবাবুর সঙ্গে যোগাযোগ।

06:37Nepal Flood Relief Update: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল! বিপদের দিনে ‘দশে মিলে’ মানুষের পাশে মানুষ
04:09Nepal Flood: নেপালে ফের ভয়ংকর বিপদ! বাড়ছে ত্রিশূলির জল, এলাকা খালি করার নির্দেশ
07:01নেপালে এখনও ৩৭ বাঙালি নিখোঁজ, কী পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?
05:49Dilip Ghosh: ‘বাকি জীবনটা কোর্টে কোর্টে ঘুরবেন’! মমতাকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
04:26Abhishek Banerjee: শুভেন্দুকে অতীত মনে করালেন অভিষেক! TMCP-এর মঞ্চ থেকে বড় বার্তা
09:02Kunal Ghosh: ‘ওই বালিশ চাটা মাল…!’ TMC ছাড়া ‘গদ্দার’দের বেগালাম আক্রমণ কুণালের
07:09'শুভেন্দু অধিকারীর দিন ঘনিয়ে এসেছে', চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
15:18Mamata Banerjee: মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কী ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো?
09:16'ড্রোন উড়িয়ে খুঁজে বের করব', যাদবপুরে 'জঞ্জাল সাফাই'-এর হুঁশিয়ারি CM শুভেন্দুর
Read more