
Agitation Against AITC MP Saugata Roy: দলীয় কাউন্সিলরদের উপর হামলার অভিযোগে নিমতা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দেওয়া হল। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে নিমতা থানায় যান সৌগত। তিনি অভিযোগ করেন, নিমতা ও উত্তর দমদমে বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-কাউন্সিলরদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত গাড়িতে উঠে পড়েন সৌগত। তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। ফলে বিক্ষোভ চললেও, তার জের বেশিদূর গড়ায়নি।
নিমতায় কারা বিক্ষোভ দেখিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সৌগতর অভিযোগ, বিজেপি-ই (BJP) এই ঘটনার পিছনে ছিল। তৃণমূল কংগ্রেস সাংসদ দাবি করেছেন, 'দলীয় জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ জানাতেই থানায় এসেছিলাম। কিন্তু থানার বাইরে বেরোতেই পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার পিছনে বিজেপি কর্মী-সমর্থকদের হাত রয়েছে।' যদিও সৌগতর এই অভিযোগ অস্বীকার করেছেন বরানগরের বিজেপি সাংসদ সজল ঘোষ। তিনি বলেছেন, 'বিষয়টি ভালো করে জানি না। তাই বিক্ষোভকারী কারা তা বলতে পারব না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সাংসদকে দেখে বিক্ষোভ দেখাতে পারেন। সৌগতবাবু গত কয়েক বছরে নানা কথা বলেছেন। এই ঘটনা সেই সব মন্তব্যের জেরও হতে পারে।'
নিজের এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম! নিমতা থানায় ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে সৌগত রায়। দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভ সৌগত রায়কে ঘিরে। pic.twitter.com/guGkf4Grwj
— Tolamul Monitor (@TMCWatch) May 28, 2026
অনুপ্রবেশকারীদের বাংলাদেশে (Bangladesh) ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন সৌগত। তাঁর দাবি, বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির জন্যই হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। এই মন্তব্যের পরেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.