School Summer vacation: ৬ মে পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুলগুলো, বাংলায় কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি?

Published : Apr 23, 2026, 11:49 AM IST

রাজ্যে বাড়তে থাকা গরম এবং নির্বাচনের কারণে একাধিক স্কুল বন্ধ থাকছে। এই পরিস্থিতিতে ১১ মে থেকে নির্ধারিত গরমের ছুটি এগিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

PREV
16

প্রতিদিনই বেড়ে চলেছে গরমের পারদ। বর্তমানে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্য়ে ঘোরাফেরা করছে। কোনও কোনও জেলায় আবার তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। এই গরমে বাচ্চাদের স্কুল পাঠানোর প্রসঙ্গ উঠলেই সকলে চিন্তায় পড়ে যান। বাচ্চাদের শারীরিক অসুস্থা নিয়ে চিন্তায় থাকেন সকলে।

26

এদিকে আবার চলছে নির্বাচন। নির্বাচনের কারণে রাজ্যে এসেছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনির্দিষ্টকালের জন্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

36

এদিকে এই সময় ভোটের জন্য অনেক স্কুল নিয়ে নেওয়া হয়। সেখানে বসে ভোটের বুথ। আবার কেন্দ্রীয় বাহিনীর থাকা জন্য অনেক সময় স্কুল নিয়ে নেওয়া হয়। এই সব কারণে স্কুলে ক্লাস করা সম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহল মহল।

46

প্রথম দফার ভোট হচ্ছে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা ভোট ২৯ এপ্রিল। তারপর ৪ মে ভোটগ্রহণ। ভোট প্রক্রিয়া শেষ হবে ৬ মে। ফলে ৬ মে পর্যন্ত বন্ধ রাজ্যের অধিকাংশ স্কুলে।

56

এদিকে আবার ১১ মে থেকে শুরু হবে গরমের ছুটি। আগে থেকে এমনই নোটিশ জারি হয়েছিল। কিন্তু, গরমের কারণে এগিয়ে আসতে পারে ছুটি। এদিকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের একাধিক স্কুল।

66

অনেকেই মনে করছেন এর মধ্যেই ঘোষণা হবে গরমের ছুটি। ২৯ তারিখ রাজ্যে দ্বিতীয় দফা ভোট। তাই অনেকেই মনে করছেন সামনের সপ্তাহ অর্থাৎ সোমবার ২৭ তারিখ থেকে বন্ধ থাকবে স্কুলগুলো। ৬ তারিখ ভোটের জন্য স্কুল বন্ধ রাখা হবে। তারপর থেকে শুরু হবে গরমের ছুটি। তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories