
টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ার কারণে রেল লাইনে জল জমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে সোমবার। এই কারণে বাতিল হল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন। শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা স্টেশনে জল জমে থাকার কারণে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজের পরিপ্রেক্ষিতে, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ট্রেন চলাচল নিরাপদ ও মসৃণ রাখার স্বার্থে সার্কুলার রেলওয়ের বেশ কয়েকটি ট্রেনের রুট আংশিক ভাবে কাঁটছাঁট করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে ৫টি ট্রেন। তেমনই কিছু ট্রেন চলবে ঘুরপথে।
বারাসতে যাত্রা শেষ হবে-
ট্রেন নং ৩০৩৪৪ (বনগাঁ- মাঝের হাট) -সকাল ০৮ টা বেজে ৩৫ মিনিট
ট্রেন নং ৩০৩৪৬ (বনগাঁ- মাঝের হাট) -সকাল ১০ টা বেজে ৫৮ মিনিট
বারাসত থেকে যাত্রা শুরু করবে
ট্রেন নং ৩০৩৩১ (মাঝের হাট-হাবড়া) -সন্ধ্যা ০৭ টা বেজে ১০ মিনিট
পথ পরিবর্তন করবে
ট্রেন নং ৩০৩২২ (হাসনাবাদ- বিবিডি বাগ) -সকাল ০৭.৪৮
ট্রেন নং ৩০১২৮ (কল্যাণী সীমান্ত- মাঝেরহাট) -সকাল ০৯.৫৬
ট্রেন নং ৩০১৪৪ (গেদে-মাঝেরহাট) -সন্ধ্যা ৬.৫৫
ট্রেন নং ৩০১১৬ (বারাকপুর- বিবিডি বাগ)- সকাল ১০.১৫
ট্রেন নং ৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ) -৪.২৪ বিকেল
বালিগঞ্জে যাত্রা আংশিকভাবে সমাপ্ত করবে-
ট্রেন নং ৩০৫১১ (চম্পাহাটি- মাঝেরহাট) বালিগঞ্জ হয়ে - ০৮.৪৮ ঘন্টা
ট্রেন নং ৩০৭১১ (লক্ষ্মীকান্তপুর- মাঝেরহাট) বালিগঞ্জ হয়ে - ১৬.০১ ঘন্টা
ট্রেন নং ৩০৩২১ (মাঝেরহাট-হাসনাবাদ) টালা হয়ে - ০৯.৫৫ ঘন্টা
ট্রেন নং ৩০৩২১ (মাঝেরহাট-দত্তপুকুর) টালা হয়ে - ১৭.০০ ঘন্টা
ট্রেন নং ৩০৩৪২ (বনগাঁ-মাঝেরহাট) টালা হয়ে - ০৮.৫০ ঘন্টা
ট্রেন নং ৩০৭১২ (মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর) বালিগঞ্জ হয়ে - ১০.১২ ঘন্টা
বাতিল ট্রেন
ট্রেন নং ৩০৩১২ (বারাসত-মাঝেরহাট)- ১৫.৫০ (ছাড়ার সময়)
ট্রেন নং ৩০৩১১ (মাঝেরহাট-বারাসত)- ১২.৫৮ (ছাড়ার সময়)
ট্রেন নং ৩০৩১৪ (দত্তপুকুর-মাঝেরহাট)- ১৮.০৮ (ছাড়ার সময়)
ট্রেন নং ৩০৩৫১ (মাঝেরহাট-বারাসত)- ১০.২০ (ছাড়ার সময়)
ট্রেন নং ৩০৩১১ (মাঝেরহাট-বারাসত)- ২০.১০ (ছাড়ার সময়)
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.