
শাকিল আহমেদ! শুধু একটি নাম কিংবা সাধারণ কোনো যুবক নন, তিনি আজ অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বরের অনন্য উদাহরণ।গতকাল কলকাতায় তিনি এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শাকিল আহমেদ! শুধু একটি নাম কিংবা সাধারণ কোনো যুবক নন, তিনি আজ অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বরের অনন্য উদাহরণ।গতকাল কলকাতায় তিনি এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অপসারিত এবং খুনের দায়ে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আইনের হাতে তুলে দেওয়ার প্রধান কারিগর তিনিই। তাঁর এই সাহসিকতার জেরে তিনি এই মুহূর্তে সংবাদ শিরোনামে শীর্ষস্থানে রয়েছেন।