Shocking: স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের 'কাঁটা' তুলতে জোড়া খুন, দুধের শিশুকেও রেহাই দিল না মা

Published : Aug 09, 2021, 11:15 PM IST
Shocking: স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের 'কাঁটা' তুলতে জোড়া খুন, দুধের শিশুকেও রেহাই দিল না মা

সংক্ষিপ্ত

স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রুখতে স্বামীর সঙ্গে সন্তানকেও খুন করল। সবশেষে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর।   

চরম মর্মান্তিক। ঘটনার নৃশংসতায় পুরো গ্রাম শিউড়ে উঠছে।স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক 'রুখতে' স্বামী আর নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পরে স্ত্রী নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু কোনও রকমে প্রাণে বেঁচে যায়। সোমবাপ বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের মানডোবা এলাকায়। 

করোনার তৃতীয় তরঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, সরকারি তথ্য তুলে ধরেই বোঝালেন বিজ্ঞানী
 প্রথমে স্বামীকে বিষাক্ত পানীয় খাওয়ায় স্ত্রী। পরে মৃত্যু নিশ্চিত করতে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে  খুন করে। মায়ের হাত থেকে নিস্তার পায়নি বছর দুয়ের দুধের শিশু কেউ। তাকেও শ্বাসরোধ করে তাকে খুন করার পরে নিজের গায়ের ইলেকট্রিকের তার জড়িয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই গৃহবধূ।   আসাদুল শেখ (৩২) ও তার ছেলে আসমা উল হককে খুন করতে পারলেও এযাত্রায় বেঁচে যায় বুলি বিবি। প্রতিবেশীরা জানিয়েছে বুলি বিবির চিৎকারেই তারা তাদের বাড়িতে আসে। দরজা ভেঙে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় বুলিকে উদ্ধার করে। পুলিশ বাবা ও পুত্রের জোড়া  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে বুলির চিকিৎসা চলছে  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলে আর নাতির মৃতদেহ একসঙ্গে দেখে জ্ঞান হারান বুলির শাশুড়ি। তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অভিষেকের সঙ্গে মিটিং করে সত্যি কি শাস্তির মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়, কী বলছে বিজেপি 

ত্রিপুরার পর মমতার পাখির চোখ কি অসম, দল সমেত অখিল গগৈকে আমন্ত্রণ তৃণমূলে

পুলিশ বুলি বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে শেষ পাওয়া খবরে জানা যায়। গ্রামের বাসিন্দারা বলেন,"এমন নৃশংস কান্ড কোনদিন চোখের সামনে আমরা দেখিনি। ভাবতেই পারছিনা পুরো পরিবারটা এইভাবে শেষ হয়ে গেল চোখের সামনে কয়েক মুহূর্তে"।তবে পুলিশ সূত্রের খবর বুলির অবস্থা এখনও সংকটজনক। কিছুটা সুস্থ না হলে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি