লুঙ্গি-সহ এসব পোশাক পরে আর টোটো চালানো যাবে না, নির্দেশ ট্রাফিক পুলিশের

Published : Jul 01, 2026, 12:51 PM IST

টোটো, অটো চালকদের এই ধরনের পোশাকের জেরে মহিলা যাত্রীদের অস্বস্তি হচ্ছে বলে অভিযোগ আসছিল জেলা ট্রাফিক পুলিশের কাছে। সেই জন্যই লুঙ্গি, হাফ প্যান্ট বা বারমুডা পরে টোটো, অটো না চালানোর পরামর্শ উত্তর ২৪ পরগনা জেলা ট্রাফিক পুলিশের। 

PREV
16

হাফ প্যান্ট বা লুঙ্গি পরে অটো, টোটো চালানো যাবে না। চালকদের নিদান দিচ্ছেন বারাসত পুলিশ জেলার এক ট্রাফিক আধিকারিক। এমনই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বারাসতে।

26

জানা গিয়েছে, টোটো, অটো চালকদের এই ধরনের পোশাকের জেরে মহিলা যাত্রীদের অস্বস্তি হচ্ছে বলে অভিযোগ আসছিল জেলা ট্রাফিক পুলিশের কাছে। সেই জন্যই লুঙ্গি, হাফ প্যান্ট বা বারমুডা পরে টোটো, অটো না চালানোর পরামর্শ উত্তর ২৪ পরগনা জেলা ট্রাফিক পুলিশের।

36

জানা গিয়েছে, দত্তপুকুর ট্রাফিক গার্ড বামনগাছি চৌরাস্তার কাছে একাধিক অটো ও টোটো চালককে আটকায়। যে সব অটো ও টোটোচালকরা বারমুডা, লুঙ্গি বা হাফ প্যান্ট পরে চালাচ্ছিলেন, তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে, পরের দিন থেকে এই সব পরে চালানো বন্ধ করতে হবে। কারণ এর জেরে অনেক মহিলা যাত্রী অস্বস্তি বোধ করছেন।

46

বহু মহিলা যাত্রী অভিযোগ করেছেন, লুঙ্গি, বারমুডা, হাফ প্যান্ট পরা চালকদের অটো, টোটোয় বসতে তাঁদের খুব অস্বস্তি হয়। তাই শালীনতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

56

পুলিশের তরফে এমন কোনও নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়নি। নিজের মতো করে কী ভাবে নির্দেশ চাপিয়ে দিতে পারেন এক পুলিশ আধিকারিক? উঠছে প্রশ্ন।

66

ডিএসপি (ট্রাফিক) নিহাররঞ্জন রায় বলেন, ‘‘এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। ওই ধরনের পোশাক পরা চালকদের পাশে মহিলাযাত্রী বসে রয়েছেন। সেটা দেখেই হয়তো পুলিশ আধিকারিক কাউকে আবেদন করেছেন। তবে তাঁর বিরুদ্ধে যদি খারাপ আচরণ বা জোরজবরদস্তি করার অভিযোগ মেলে তাহলে তদন্ত হবে।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories