SIR Voter List 2026: সুপ্রিম কোর্টে কালো কোর্ট চাপিয়ে এসআইআর ইস্যুতে সওয়াল করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee news)। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল রাজ্যর শাসকদল তৃণমূল কংগ্রেস (tmc candidate list 2026)। অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে, এসআইআর ইস্যুতে আরও আগ্রাসী তৃণমূল।
সেই চিঠিতে একাধিক বিষয় নিয়ে কথা বলেছে তারা। যেগুলির মধ্যে অন্যতম হল, তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রার্থীকে বিবেচনাধীন তালিকায় রেখে দেওয়ার বিষয়টিকে দ্রুত মেটাতে হবে বলে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেইল পাঠানো হয়েছে দলের তরফ থেকে। তিন পাতার এই চিঠিটি লিখেছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই চিঠির সঙ্গে আবার চিহ্নিত ১১টি কেন্দ্রের প্রার্থীদের নাম, তাদের ভোটার কার্ডের এপিক নম্বর সমেত একটি তালিকা যুক্ত করে দেওয়া হয়েছে।
এই তালিকায় নাম রয়েছে কলকাতার শ্যামপুকুর, হুগলির চণ্ডীতলা, উত্তর দিনাজপুরের অন্তর্গত গোয়ালপোখর, মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, লালগোলা, নওদা, উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনার অন্তর্গত দেগঙ্গা এবং বীরভূমের হাঁসান। এই ১১টি কেন্দ্রের প্রার্থী তালিকার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হলেন শশী পাঁজা। তিনি আবার রাজ্যের মন্ত্রীও।
শ্যামপুকুরে তৃণমূলের প্রার্থী তিনি। এই ১১টির মধ্যে ৬টি কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে এবং বাকি ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। অন্যদিকে, প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন পেশ করার শেষদিন আগামী ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজেই বিবেচনাধীন ভোটারদের তালিকা নিষ্পত্তির কাজে তত্ত্বাবধান করছেন। তাই তাঁকেই চিঠিটি লিখেছে তৃণমূল কংগ্রেস।
সেইসঙ্গে, নিষ্পত্তির তালিকা প্রকাশ এবং যাদের নাম বাদ পড়ছে, তাদের নাম কেন বাদ পড়ল, সেটাও জানাতে হবে নির্বাচন কমিশনকে! এই আর্জি এবং দাবিগুলি জানিয়েছে রাজ্যের শাসকদল। পাশাপাশি যাদের নাম বাদ পড়ল, তাদের আবেদন করার প্রক্রিয়া যেন আরও সহজ করা হয়। সেই উল্লেখও আছে এই চিঠিতে। এক্ষেত্রে বিএলএ-দের যুক্ত করার আর্জিও জানিয়েছে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.