SIR Voter List 2026: ট্রাইব্যুনালের গোটা পরিকাঠামো তৈরি। এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের আবেদন শুনবে ট্রাইব্যুনাল (West Bengal Election 2026)। রবিবার, অবসরপ্রাপ্ত বিচারপতিরা জানিয়ে দিলেন, সোমবার অর্থাৎ, ১৩ এপ্রিল থেকেই বসছে ট্রাইব্যুনাল (sir voter list 2026 west bengal)।
উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ় করে দেওয়া হয়েছে। এদিকে আবার বিবেচনাধীনদের মধ্যে অনেকের নাম বাদ গেছে। ফলে, ট্রাইব্যুনালে রায়ের পর তারা কি আবার তাহলে বৈধ ভোটার হিসেবে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? সোমবার, সেই প্রসঙ্গে সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট।
জানা যাচ্ছে, ডায়মন্ডহারবার রোড সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে ট্রাইব্যুনালের দফতর বসতে চলেছে। কমিশন সূত্রে জানা গেছে, পরিকাঠামোগত কাজ শেষ। মাইক্রো অবজ়ার্ভার এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা সেখানে যান এবং ঘুরে দেখেই তারপরেই এই সিদ্ধান্তের কথা জানান।
ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইব্যুনালের কাছ থেকে জানতে পারবেন, কেন বা কোন তথ্য না দিতে পারার দরুণ তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও নাম যদি ভুলবশত সেই তালিকায় উঠে যায়, তাহলে সেটাও আবার পর্যালোচনা করে দেখা হবে।
অন্যদিকে, এসআইআর সংক্রান্ত ‘অ্যাপিল ট্রাইবুনাল’-এর এই অফিসে থাকবেন মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। জানা যাচ্ছে, প্রত্যেক প্রাক্তন বিচারপতির সঙ্গে ৪-৫ করে কর্মী থাকবেন। তাদের কাজ হল, নথি যাচাই করা। এমনকি, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরও যোগ দিচ্ছেন এই ট্রাইব্যুনালে।
তবে একটি বিষয় পরিষ্কার যে, সোমবার অর্থাৎ, ১৩ এপ্রিল থেকেই বসছে ট্রাইব্যুনাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.