
Crime News: মাকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে। । চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আসানসোলের কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের বাবা দয়াময় মুখার্জী জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জী প্রথমে তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করে এবং পরে নিজেও আত্মঘাতী হয়।
ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মাদকাসক্ত লোকজনই মহিলাকে খুন করতে পারে বলে অনুমান স্থানীয়দের। মহিলার রহস্যজনক মৃত্যুতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকোল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে দয়া চৌধুরী(৪৬) নামে এক মহিলা একই একটি ঘরে একা থাকতেন। গত দু'বছর আগে তার স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই মেয়ে তারা বিবাহিত। একটিমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। দয়া চৌধুরী রাতে ঘুমোনোর সময় মেয়েদের সঙ্গে কথাও বলেছেন ফোনে।
সকাল হলেও দয়ার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বেলা বাড়তে থাকলে স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখে দয়া চৌধুরী রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। ধোয়া চৌধুরীর কারো সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি স্থানীয়দের। তবে এলাকায় মাদকের কারবার চলছে। সম্ভবত মাদক কারবারীরা একা পেয়ে মহিলার কাছে টাকা পয়সা দাবী দাওয়া করে থাকতে পারে। না পেয়ে তাকে খুন করেছে। তবে এই মৃত্যুর সঠিক কারণ একমাত্র মহিলা তদন্তের পর জানা যাবে। ঘটনা স্থলে যায় মিলকি ফাঁড়ির পুলিশ । পুরো পুরো ঘটনার তদন্তে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.