
Rajanya Halder News: তৃণমূলের বহিস্কৃত নেত্রী নিজেই দল ঘোষণা করে দাঁড়িয়েছেন ভোটে। এবার পুজো দিয়ে শুরু করলেন জোরকদমে ভোটের প্রচার। মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝাঁপ রাজন্যা হালদারের। ভোটে দাঁড়িয়েই জোরকদমে প্রচার শুরু করে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্যা হালদার। শুরুতেই বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। এরপর নেতাজির পৈত্রিক ভিটে সহ সোনারপুরের কৃতি সন্তানদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী ময়দানে নামেন রাজন্যা।
প্রচারে বেরিয়ে তৃণমূলের বহু পুরনো পরিচিত নেতাকর্মী-সমর্থকদের সঙ্গেও দেখা করছেন তিনি। নিজের প্রচারে রাজন্যার মূল বার্তা—“সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়।” উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন—এই ইস্যুকেই সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্যা।
এদিকে, তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলী মৈত্র এবং বিজেপির রূপা গাঙ্গুলী—দুজনেই বিনোদন জগতের পরিচিত মুখ। গত পাঁচ বছর এই কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজন্যার দাবি, সোনারপুরের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনাই তার লক্ষ্য।
অন্যদিকে, অনুখা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কান্দি বিধানসভার তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার। পঞ্চম বারের জন্য কান্দি বিধানসভার প্রার্থী হিসাবে প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার ।প্রথম দিনেই মুর্শিদাবাদের কান্দি বিধানসভার আনুখা কালী মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে প্রচার সারলেন অপূর্ব সরকার ।
প্রচারে কোথাও মহিলার পুষ্প বৃষ্টি করেন কোথাও ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জাননা গ্রামের মানুষ। প্রচারের মাঝেই কচিকাঁচাদের চকলেট দেন আবার অভাব অভিযোগ ও শোনেন তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.