
কপাল খারাপ দিলীপ ঘোষের! তেমনই ইঙ্গিত দিচ্ছে বিজেপির কর্মিসভার বৈঠক। কারণ দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই মঞ্চের একাংশ। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষও। তারপরই তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনার পরে অবশ্য দিলীপ কর্মিসভা থেকে বেরিয়ে আসেননি। তিনি বিজেপির স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বন্দে মাতরম ০ গানটিও গান। কিন্তু কেন এমন বিপর্যয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ছিল বিজেপির কর্মিসভা। সেখানে উপস্থিত বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি কর্মিসভার প্রধান বক্তা। তিনি মঞ্চে ওঠার পরেই দলের নেতা কর্মীদের সঙ্গে কথাবার্তা বল ছিলেন। সেই সময়ই দিলীপ ঘোষ মঞ্চের যে অংশ দাঁড়িয়ে ছিলেন সেখানের অংশটি বসে যায় বা নিচে নেমে যায়। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ। সেই সময় তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এই বিপত্তি?
যাদের ওপর মঞ্চ তৈরির দায়িত্ব ছিল তাদেরও ডেকে পাঠায় স্থানীয় বিজেপি নেতারা। তারা দ্রুত পরীক্ষা করে জানিয়ে দেয় অতিরিক্ত চাপের কারণেই মঞ্চের ওই অংশটি ভেঙে পড়েছে। যদিও এই ঘটনার পরেও দিলীপ নিজের দায়িত্ব পালন করেন। অন্যত্র দ্রুত ব্যবস্থা করা হয় সভার। সেখানেই দিলীপ বক্তব্য রাখেন। তিনি বিজেপি কর্মীদের চাঙ্গা করতে তাঁর বক্তব্য রাখেন। একই সঙ্গে তিনি বিজেপির রাখা ড্রপ বক্সে তাঁর ব্যক্তিগত মন্তব্য পেশ করেন। বিজেপির রাখা এই ড্রপ বক্সে রাজ্যকে আগামী দিনে কেমন দেখতে চায় রাজ্যের বাসিন্দারা তারই পরামর্শ চাওয়া হয়েছে। বিজেপি এবার নিজেরা কোনও দলীয় ইস্তেহার লিখবে না বলেও জানিয়েছে। সংকল্প পত্র লেখা হবে রাজ্যের মানুষের পরামর্শে। যার জন্য রাখা হয়েছে ড্রপবক্স আর চালু করা হচ্ছে একটি টোল ফ্রি ফোন নম্বর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.