Summer Vacation: গরমের ছুটি বাতিল? পঠনপাঠন চালাতে আর্জি খোদ শিক্ষকদের, কী বলছে নবান্ন?

Published : May 02, 2026, 02:10 PM IST

এই বছর দরকার নেই গরমের ছুটির? পঠনপাঠন বন্ধ করে গরমের ছুটি এক মাস চালানো জরুরি নয় বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা! কী চাইছেন তাঁরা? নয়া আর্জি গেল নবান্নের কাছে! জেনে নিন আপডেট।

PREV
110

চৈত্রের শেষ থেকেই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ (Heat Wave)। এই অবস্থায় কড়া রোদের মধ্যেই বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের (School Students), আর তাতেই বাড়ছে চিন্তা।

210

এদিকে চরম গরমে বাচ্চাদের স্বস্তি দিতে এ বছর গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আসবে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের তরফে স্পষ্ট কোনও নির্দেশিকা পাওয়া যায়নি।

310

বাড়ছে স্কুলছুটের সংখ্যা

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে নির্ধারিত গরমের ছুটির অনেক আগেই স্কুল বন্ধ করে দেওয়া হয়।

410

এদিকে ঠিক কবে থেকে গরমের ছুটি পড়ছে, তার এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি। আশা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে গরমের ছুটি পড়তে পারে।

510

এরফলে পরে পরীক্ষা শুরু হয়ে গেলেও অনেক সময়েই পাঠ্যক্রম শেষ করতে পারেন না শিক্ষকেরা। শুধু তাই নয়, দিনের পর দিন স্কুলছুটের সংখ্যাও বেশ বাড়তে থাকে।

610

তাই সেক্ষেত্রে পড়াশোনার কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে না এনে সকালে পঠনপাঠন শুরু করার আবেদন (Teachers Demanding to Change School Timing) জানাল শিক্ষকদের একাংশ।

710

প্রাথমিক ভাবে গরমের ছুটি বাড়িয়ে যাতে না দেওয়া হয় তার জন্য সকালে স্কুল চালুর দাবি করলেন শিক্ষকরা। ইতিমধ্যেই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব স্তরে সকালে স্কুল চালু করার দাবি জানিয়ে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদেও আবেদন জানিয়েছে।

810

সকালে পঠনপাঠন শুরুর আর্জি শিক্ষকদের

নাম প্রকাশ অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘‘বাম আমলে গরম পড়লেই সকালে স্কুল চালু হত। এর ফলে কখনও শিক্ষাদিবসের সংখ্যা কমে যায়নি। সুস্থ ভাবে পড়ুয়ারা স্কুল করতে পারত। কিন্তু বিগত কয়েক বছর ধরে গরমের ছুটি বেড়ে যাওয়ায় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।’’

910

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল বলেন, “দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম। এই সময় স্কুলে এসে ক্লাস করা খুবই কষ্টকর। সেক্ষেত্রে রোদ চড়া হওয়ার আগেই ক্লাস শেষ হয়ে গেলে কষ্ট কম হবে। অর্থাৎ পড়ুয়ারা শরীর সুস্থ রেখে যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে সেটা দেখাই সকলের কর্তব্য।’’

1010

প্রসঙ্গত, গত সোমবার, বিকাশ ভবনে শিক্ষাসচিবকে সকালে স্কুল চালু করার জন্য একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকদের একাংশ। এখনও কোনো সরকারিভাবে জবাব পাওয়া যায়নি। তবে শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, স্কুলের সময় এগিয়ে আনার কোনও পরিকল্পনা এখনও করা হয়নি। যদি কিছু হয়, তাহলে সেই সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া হবে।”

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories