Summer Vacation: স্কুলে গরমের ছুটি বাড়াল সরকার, এই দিন আবার শুরু হবে ক্লাস

Published : May 13, 2026, 05:47 PM IST

গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল আবার খুলবে।

PREV
16

গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল আবার খুলবে। গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়েছে।

26

১৩ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ মে পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। আরও ১৪ দিন ছুটি দেওয়া হল স্কুলগুলিতে।

36

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—সব স্তরের স্কুলেই (পাহাড়ি এলাকা ছাড়া) এই বর্ধিত ছুটি কার্যকর হবে। ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি এবার বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। এরপর ১ জুন থেকে স্কুলগুলি খুলবে।

46

যদিও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, বিধানসভা ভোটের জন্য স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকায় অনেক স্কুলেই টানা ছুটি ছিল। ফলে অনেক স্কুলেই পঠনপাঠন অনেক পিছিয়ে আছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ক্লাসও এখনও বহু স্কুলে সে ভাবে শুরু হয়নি। এই পরিস্থিতিতে কোন যুক্তিতে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল।

56

 বুধবার ৪১টি দফতরের আধিকারিক এবং ৫ মন্ত্রী এবং ১৫ বিধায়কদের নিয়ে বৈঠক ছিল নবান্নে। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গরমের ছুটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

66

রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে এই বিষয়ে। ইতিমধ্যেই তা মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories