Summer vacation: প্রবল গরম পড়তে শুরু করেছে। তার ওপর ভোট। সবমিলিয়ে এবারও গরমের ছুটি তাড়াতাড়ি পড়তে পারে বলে মনে করেছে। অনেকে। ভোটের জন্য় স্কুল নেওয়া হয়।
প্রবল গরম পড়তে শুরু করেছে। তার ওপর ভোট। সবমিলিয়ে এবারও গরমের ছুটি তাড়াতাড়ি পড়তে পারে বলে মনে করেছে। অনেকে। ভোটের জন্য় স্কুল নেওয়া হয়। পাশাপাশি এবার ভোটে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে। তাদেরও থাকার ব্যবস্থা করা হয় সরকারি ও বেসরকারি স্কুলে।
210
গরমের ছুটি পড়ার কথা
২০২৬ সালে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ১১ মে থেকে গরমের ছুটি পড়ার কথা। কিন্তু এবার তার আগে থেকেই ভোটের জন্য বন্ধ হতে পারে সরকারি আর বেসরকারি স্কুল।
310
গরমের ছুটি বরাদ্দ
রাজ্যে সরকারি স্কুলগুলির জন্য মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী গরমের ছুটি বরাদ্দ করা হয়েছে ৬ দিন। কিন্তু এবার ভোটের জন্য ছুটির দিন সংখ্যা বাড়তে পারে। তবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে স্কুল কর্তৃপক্ষের ওপর।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, এবার ভোটের জন্য এগিয়ে আসতে পারে ছুটি। কিছু কিছু স্কুল ইতিমধ্যেই নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কারণ সেখানে ভোটের কাজ হচ্ছে বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার ব্যবস্থা হচ্ছে।
510
ভোট পর্ব
রাজ্যে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে। ভোট প্রক্রিয়া শেষ হবে ৬ মে। আর সেই কারণে আগামী ৬ মে পর্যন্ত রাজ্যের অধিকাংশ স্কুলেই ক্লাস করা সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
610
তারপরে কি স্কুল খুলবে?
ভোট পর্ব মেটার পর কি আর স্কুলগুলি খুলবে? নাকি টানা গরমের ছুটি পড়বে? সেই বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। ৬ মে বুধবার। ৪ মে সোমবার। ভোটের রেজাল্ট বের হওয়ার পরে যদি বুধবার থেকে স্কুল খোলে তাহলে ৩-৪ দিন ক্লাস হবে। নাকি টানা গরমের ছুটির পড়বে? তাই নিয়েই জল্পনা তুঙ্গে।
710
প্রবল গরম
গত কয়েক বছর ধরে রাজ্যে প্রবল গরম পড়ছে। আর সেই কারণে কখনও কখনও এগিয়ে আসে গরমের ছুটি। কখনও আবার সকালে ক্লাস শুরু হয়। এই অবস্থায় এবার কী সিদ্ধান্ত নেবে স্কুলগুলি তার দিকেই তাকিয়ে রয়েছে অভিভাবকরা।
810
স্পর্শকাতর এলাকায় স্কুল বন্ধ
ইতিমধ্য়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে রাজ্যের অধিকাংশ স্পর্সকাতর এলাকায়। সেই এলাকায় বেশ কিছু সরকারি স্কুল বা কলেজেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা ব্যবস্থা করা হয়েছে। সেই স্কুলগুলিতে আপাতত পঠনপাঠন বন্ধ।
910
কবে খুলবে স্কুল?
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবার অনির্দিষ্টকালের জন্য রাজ্যে ৫০০ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই সরকারি স্কুল, কলেজ বা বিদ্যালয়ের হোস্টেলগুলিতে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। স্থানীয় ক্লাব, কমিউনিটি হল বা সামাজিক অনুষ্ঠান বাড়িতেও তাদের সাময়িকভাবে রাখা হয়। তাই যে স্কুলগুলিতে জওয়ানদের রাখা হয়েছে সেগুলি কবে খুলবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।
1010
লম্বা ছুটি হলে কী করনীয়?
ছাত্রছাত্রীদের বলছি, গরমের ছুটি যদি লম্বা হয় , তাহলে এই দীর্ঘ সময় কোনও কিছু শেখা জরুরি। গরমের সময় সাঁতার শেখা যায়। এই সময় বিভিন্ন জায়গায় সামার ক্যাম্প হয়, সেগুলিতেও যোগ দিতে পারো।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.