১ সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : Aug 03, 2026, 12:59 PM ISTUpdated : Aug 03, 2026, 03:18 PM IST
Heavy Police Presence Outside Abhishek Banerjee Kolkata Residence Sparks Political Buzz

সংক্ষিপ্ত

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদনে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে শুনানি করার নির্দেশ দিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় বিদেশ যাত্রার আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার সেই মামলাপ শুনানি ছিল।

আজ অভিষেকের তরফে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, বিষয়টি কম্বাইন্ড লিস্টে আছে। সেখানে দেড় হাজারের বেশি মামলা আছে। সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলা যে কোনও দিন তালিকাভুক্ত করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদ একাধিকবার বিদেশযাত্রা করেছেন। দু পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানির সিদ্ধান্ত নিতে হবে।

সব মিলিয়ে ফের খবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে। তখন থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়ও তাঁর। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, ইউএসএ-তে গিয়েও চিকিৎসা করান তিনি। ২৯ জুলাই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্ট এই যাত্রায় স্থগিতাদেশ দেন। তারপর চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদনে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে শুনানি করার নির্দেশ দিয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yoyona: অগাস্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা! কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?
Census 2027: জনগণনার প্রথম পর্বে কী কী নথি হাতের কাছে রাখবেন? ঝক্কি এড়াতে জানাল সেন্সাস কর্তৃপক্ষ