Annapurna : অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের ৩০০০ টাকা কবে অ্যাকাউন্টে? বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী

Published : Jun 19, 2026, 09:15 AM IST

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুন মাসের ₹৩,০০০ কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  পাশাপাশি দুর্নীতি রোখার কথাও বলেন। 

PREV
110
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের টাকা ঠিক কবে নাগাদ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

210
দুর্নীতি নিয়ে অভিযোগ

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে আগামী দিনে যাতে দুর্নীতি না হয় তারজন্য রীতিমত সচেতন রয়েছে সরকার। আর সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিলআপ করাতে হয়েছে। তিনি আগেই বলেছেন, সরকারি টাকা যাতে যোগ্যব্যক্তিরা পায় তার দিকে নজর দেবে সরকার।

310
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠ

শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা লুঠ হয়েছে। পুরুষরাও শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পের সুবিধে পেয়েছেন দিনের পর দিন ধরে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাতে সেই সমস্যা না হয় তার জন্য প্রথম থেকেই সরকার সচেতন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

410
জুনে কত মহিলা টাকা পেয়েছেন?

জুন মাসে ঠিক কত জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত রাজ্যের প্রা ২৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা দেওয়া হয়েছে।

510
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আবেদন করেছেন। শুভেন্দু আরও জানিয়েছেন, যারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তাদের নথি পরীক্ষা করে পোর্টালে নাম তোলা হবে।

610
টাকা কবে দেবে?

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে। শুভেন্দু জানিয়েছেন, জুন মাসের প্রকল্পের টাকা ১ জুলাই ব্য়াঙ্ক অ্যাকান্টে পৌঁছে দেবে সরকার। অর্থাৎ প্রকল্পের টাকা জুলাই মাসের প্রথম দিন থেকেই দেওয়া শুরু করবে সরকার।

710
পাহাড়ের মহিলাদের জন্য বিশেষ বার্তা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ের সমস্ত মহিলাদের দ্রুত অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম ফিলআপ করা হবে। আর সেই কারণে যাবের সরকারি কর্মীরা। তিনি জানান উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য

810
বিধায়করা গ্রামে গ্রামে যাবেন

যাঁরা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁদের কাছে পৌঁছানোর জন্য বিজেপি বিধায়করা সরাসরি গ্রাম ও ওয়ার্ডে গিয়ে কাজ করবেন। মোদীজির গ্যারান্টির সুবিধা যাতে প্রতিটি দিদি-বোনের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই লক্ষ্য। জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

910
এখনই নাম নথিভুক্ত করুন, সুযোগ হাতছাড়া করবেন না

অন্নপূর্ণা যোজনায় এখনও যাঁরা নাম দেননি, তাঁদের জন্য সময় সীমিত। দ্রুত নিকটতম শিবিরে গিয়ে বা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন — ভেরিফিকেশন শেষেই সরাসরি অ্যাকাউন্টে আসবে টাকা।

1010
মূল সমস্য়া দীর্ঘ ফর্মের কারণে

মূল সমস্যার কারণ ১৩ পাতার দীর্ঘ আবেদনপত্র, যেখানে আবেদনকারী ও পরিবারের সব সদস্যের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories