বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষত, বিধবা ভাতা প্রাপক মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা। রাজ্যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই ভাতা চালু করেছে বিজেপি। আপাতত দুটি কিস্তি দেওয়া হয়েছে এবার তৃতীয় কিস্তির পালা।
25
সদ্য এই প্রকল্পের বেশ কিছু নিয়ম শিথিক করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই নিয়ে বিশেষ ঘোষণাও করেন। তারপর নানান প্রশ্ন উঠেছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। কারা এই ভাতার জন্য আবেদন করতে পারেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। বর্তমানে যে প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছে তা হল, বিধবা ভাতার ১৫০০ পেলেও কি মিলবে অন্নপূর্ণা যোজনা?
35
সদ্য নবান্নে এক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পারিবারে বার্ষিক আয় ১২ লক্ষের বেশি, তাদের নামও বাদ যাবে। তেমনই একটি নিয়ম শিলিথ করা হয়েছে। বলা হয়েছে পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য তিনঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না।
পাশাপাশি জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব মহিলা তিন হাজার টাকার কম ভাতা (অর্থাৎ বিধবা ভাতার দেড় হাজার টাকা) পান, তারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অধীন তিন হাজার টাকা করে পাবেন। তেমনই জানা গিয়েছে, দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে এই শর্ত নেই।
55
তেমনই জানা গিয়েছে, পরিবারের কেউ কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত, পুরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী বলে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনও সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকরা এই ভাতার জন্য আবেদন করতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.