
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় দাবি, বিধানসভায় যদি ফ্লোট টেস্টের মুখোমুখি হতে হয়, এখনই তিনি ২০৭টি ভোট পাবেন। বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়ক তাঁর জন্য হাত তোলার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্যরাজনীতিতে চাপানউতোর শুরু হয়ে গেছে যদিও পাল্টা আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম।
গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সোশ্যাল মিডিয়ার ওপর বর করে জেতেনি। সনাতনীদের সরকার গঠন হয়েছে। ৪৯ বছরের আবর্জনা মাত্র ৬ মাসে সাফ করা যাবে না। তিনি আরও বলেন, 'সজল ঘোষ জিতেছে কি সোশ্যাল মিডিয়ার দৌলতে? বিজেপির তো ২০৯ হয়ে গিয়েছে। কাল যদি ফ্লোর টেস্ট হয় তাহলে আমি ২৭৫টি ভোট পাবো। ওদের মধ্যে ৬৪ জনও তো আমার পক্ষে হাত তোলার জন্য বসে রয়েছে। ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ার ওপর নয়। আমাদের সনাতনীদের গঠন হয়েছে। আমরা যা করার করব। ৪৯ বছরের আবর্জনা তো আপনি ৬ মাসে পরিষ্কার করতে পারবেন না। মানুষ ভরসা করছে। পরিবর্তন হবেই।'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই রাজ্যরাজনীতিতে জল ঘোলা হতে শুরু করেছে। মমতা তৃণমূলের সদস্য কুণাল ঘোষ বলেন, 'আমরা যা যা বলছি উনি তার প্রমাণ দিলেন। কিছু বিধায়ককে রেখেছেন, আমরা বলছি এরা বিজেপির বি টিম। আমরা বলছি বিধানসভার বিরোধী দল বিজেপির দালাল। মুখ্যমন্ত্রী নিজের কথাতেই তার প্রমাণ দিলেন।'
এদিকে ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আখরুজ্জামন জানিয়েছেন, 'আমাদের উনি ধরে থাকেন, আমরা বিজেপিকে কোনও দিন সমর্থন করবে না। আমাদের আইডেন্টিটি লড়াই বিজেপির বিরুদ্ধে। সেহেতু বিজেপির মুখ্য়মন্ত্রীকে সমর্থনের কোনও প্রশ্নই ওঠে না। '
সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, 'আদালত বলে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রোবেশনারি বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে আমারা আদালতের নোটিশে আনব। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে প্রমাণ হিসেবে ধরে যেন বিরোধী দলনেতার স্বীকৃতি সরে যায় ও শাসক বিধায়ক ধরা হয়। সত্যিকারের বিরোধী বিধায়কদের মধ্যে থেকে যেন বিরোধী দলনেতা বেছে নেওয়া হয় । এই দাবি নিয়ে আমরা আদালতে যাবো। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে রেকর্ড হিসেবে পেশ করব আদালতে।'
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “বিরোধীকে একেবারে শূন্য করে দেওয়ার যে রাজনীতি, সেটা করছে। তৃণমূল বিরোধী শূন্য করত, এরা একেবারেই শূন্য করে দেওয়ার রাজনীতি করছে। এই রাজনীতিটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয়।”
২৭৫ সমর্থনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির ২০৯ বিধায়ক। বিরোধী ঋতব্রত শিবিরের ৬৪ জন বিধায়ক থাকলেও, দুইজনের সমর্থন কম হচ্ছে। তাহলে এই দুইজন বিধায়ক কে, যারা বিজেপিকে সমর্থন করবে? এই নিয়েই এখন প্রশ্ন উঠছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.